শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩০ মে ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে নিহত সেনাদের সম্মানে পালিত হচ্ছে ‘মেমোরিয়াল ডে’
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে নিহত সেনাদের সম্মানে পালিত হচ্ছে ‘মেমোরিয়াল ডে’
৫৮২ বার পঠিত
সোমবার, ৩০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে নিহত সেনাদের সম্মানে পালিত হচ্ছে ‘মেমোরিয়াল ডে’

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রে মে মাসের শেষ সোমবারকে  স্মরণ দিবস (মেমোরিয়াল ডে) হিসেবে পালন করা হয়। দেশটির সামরিক বাহিনীতে দায়িত্ব পালনকালে যে সকল পুরুষ ও নারী নিহত হয়েছেন তাদের সম্মানে দিবসটি পালন করা হয়।

এই বছর স্মরণ দিবস পালিত হচ্ছে ৩০ মে। দিনটি একটি জাতীয় ছুটির দিন।দিবসটি উপলক্ষে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আর, প্রেসিডেন্ট জো বাইডেন, দিনটি পালনের উদ্দেশ্যে, আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর, এই সোমবার ওয়াশিংটনের কন্সটিটিউশন অ্যাভিনিউতে আবারও মেমোরিয়াল ডে প্যারেড অনুষ্ঠিত হচ্ছে অনেক আমেরিকান, যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করে বা কবরস্থানের সমাধিগুলোতে পুষ্পার্পণের মাধ্যমে দিনটি পালন করে থাকেন।

ওয়াশিংটনে মোটরসাইকেল আরোহীরা স্মরণ দিবস (মেমোরিয়াল ডে) পালনের এক নিয়মিত অংশ। এই বছর মোটরসাইকেল আরোহীদের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘রোলিং টু রিমেম্বার’। সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্তদের মধ্যে আত্মহত্যার প্রবণতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করাকেও তাদের এই আয়োজনের উদ্দেশ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোলিং টু রিমেম্বার তাদের ওয়েবসাইটে জানায় যে, শনিবার ওয়াশিংটন ও এর আশপাশে তাদের ‘মোটরসাইকেলে চড়ে পরিভ্রমণ প্রদর্শনীটি’ ছিল, “আমাদের দেশের সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্তদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং নিখোঁজ ৮২ হাজার সামরিক সদস্যদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবিতে,। এ ছাড়া, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্তদের মধ্যে প্রতিদিন যে ২২ জন করে আত্মহত্যা করেন, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যেও এ আয়োজন করা হয়েছে।”

স্মরণ দিবসকে (মেমোরিয়াল ডে) অনেকেই যুক্তরাষ্ট্রে গ্রীষ্মের প্রথম দিন হিসেবে দেখে থাকেন। তাই, অনেকেই দিনটিকে পারিবারিক সাক্ষাৎ ও পিকনিকের মাধ্যমে পালন করেন।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা