শিরোনাম:
●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ●   ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ●   হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা ●   আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ●   বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৩১ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মুমিনুল অধিনায়কত্ব ছাড়লেন
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মুমিনুল অধিনায়কত্ব ছাড়লেন
৬৯২ বার পঠিত
মঙ্গলবার, ৩১ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুমিনুল অধিনায়কত্ব ছাড়লেন

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল হক সৌরভ। সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র তিনবার দুই অঙ্কে যেতে পেরেছেন মুমিনুল হক সৌরভ। অনেকেই বলছিলেন, অধিনায়কত্বের চাপেই মুমিনুলের ব্যাটিংয়ের এ অবস্থা। তাই অধিনায়কত্ব ছেড়ে মুমিনুলের ব্যাটিংয়ে মনোযোগী হওয়ার কথাও বলা হচ্ছিল।

শেষ পর্যন্ত সেটাই হলো। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দেখা করে এমন সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমকে জানান মুমিনুল।

টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই তার ব্যাটিং গড় নিম্নমুখী। অধিনায়ক হিসেবে ১৭ টেস্ট খেলে মুমিনুল ৩২.৪৪ গড়ে রান করেছেন মাত্র ৯১২।

সাম্প্রতিক বাজে পারফরম্যান্স এবং দলের প্রত্যাশিত ফল না হওয়ায় নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান মুমিনুল।

২০১৯ সালের অক্টোবরে সাকিব আল হাসানের অবর্তমানে টেস্ট দলের অধিনায়ক করা হয় মুমিনুল হক সৌরভকে। তার নেতৃত্বে ১৭ টেস্টে অংশ নিয়ে বাংলাদেশ তিনটি টেস্ট জিতেছে, ড্র করেছে দুটি, হেরেছে ১২টিতে।

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে হারে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তার আগে দক্ষিণ আফ্রিকা সফরে ৫৩ ও ৮০ রানে দুই ইনিংসে অলআউট হওয়া বাংলাদেশ সিরিজ হারে ২-০ ব্যবধানে।

দলের এমন বাজে পারফরম্যান্সের জন্য দায়ী করা হচ্ছে মুমিনুল হক সৌরভকে। ক্রিকেট বোর্ডের কর্তারা বলছেন অফ ফর্মে থাকা মুমিনুল দলকে সেভাবে অনুপ্রাণিত করতে পারছেন না। নিজের বাজে পারফরম্যান্সের প্রভাব দলের ওপর পড়ছে। যে কারণে তাকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই স্বেচ্ছায় অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল।

মঙ্গলবার সন্ধ্যায় মুমিনুল বলেন, অধিনায়ক হিসেবে দলে অবদান রাখতে পারছি না। আমার মনে হয় এ সময়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়াটাই ভালো।

তিনি আরও বলেন, অধিনায়ক হিসেবে যখন ভালো খেলবেন, দল না জিতলেও আপনি দলকে উজ্জীবিত করতে পারবেন। আমি ভালো খেলতে পারছি না, দলও ভালো করছে না। এ সময়ে অধিনায়কত্ব করা খুবই কঠিন। আমি যদি সৎ থেকে চিন্তা করি, তাহলে মনে হয় এখন অধিনায়কত্ব না করাটাই ভালো।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান
হরমুজ প্রণালী পার হলো যাত্রীবাহী প্রমোদতরী,মধ্যপ্রাচ্যে ফিরল মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড