শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২ জুন ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহার ভুলে যাই না: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহার ভুলে যাই না: প্রধানমন্ত্রী
৬৬১ বার পঠিত
বৃহস্পতিবার, ২ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহার ভুলে যাই না: প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের কথা তুলে ধরে টানা তিনবারের ‘আমরা নির্বাচনী ইশতেহার ভুলে যাই না। ’বুধবার (০১ জুন) গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভার সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে জয়ী হয়ে যখন সরকার গঠন করি, আমরা কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহার ভুলে যাই না। প্রতিবার বাজেট দেওয়ার আগে সেই ইশতেহার হাতে নিয়ে আমরা কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু সামনে করতে হবে, আরও কি কি পদক্ষেপ নিতে হবে সেটা বিবেচনা করি।

আমাদের বাজেটও সেভাবে করি’।
তিনি বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ২০০৮ সালের নির্বাচনে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম রূপকল্প-২০২১।২০১০ থেকে ২০২১ পর্যন্ত একটা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি। অর্থাৎ সুপরিকল্পিত ভাবে আমরা এগিয়েছি।
এর ফলে আমাদের উন্নয়নটা ত্বরান্বিত হয়েছে’।
‘আমরা এবারে ২০২১ থেকে ২০৪১ পর্যন্ত আরেকটি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে আমরা কার্যক্রম হাতে নিয়েছি। ’

সরকার গ্রাম থেকে উন্নয়ন করে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের মূল কথাটা হলো উন্নয়নটা হবে তৃণমূল থেকে, গ্রাম থেকে’।

তিনি বলেন, ‘আমরা সরকারের আসার পর থেকে একে একে সব জায়গায় ডিসিপ্লিন ফিরিয়ে এনেছি। দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করে সুফল মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি’।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের চিন্তাটা এ রকম ছিল না- বড় লোক আরও বড় লোক হবে। আর তার উচ্ছিষ্ট ঝরে পড়ে নিচে পৌঁছাবে। আমাদের লক্ষ্য একেবারে নিম্ন পর্যায় থেকে মানুষের আর্ত-সামাজিক উন্নতি আমরা করবো। ’

‘যার ফলে যেখানে ৪০ শতাংশ আমাদের দারিদ্র্য ছিল সেখানে আমরা ২০-এ নামিয়ে এনেছি। ’

দেশের দারিদ্র্যের হার আরও কমবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি এবার যে সেনসাস রিপোর্ট হবে আল্লাহর রহমতে আমাদের দারিদ্র্যের হার আরও কমবে। যদিও করোনা ভাইরাস আমাদের অর্থনীতির গতি অনেকটা শ্লথ করেছিল। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে প্রবৃদ্ধি আট ভাগ পর্যন্ত উপরে তুলেছিলাম। একটা পর্যায়ে এমনও গেছে এটা ৩.৫-এ নেমে এসেছিল। সেটা তিন মাসের জন্য। আমি বলেছিলাম তিন মাসের মধ্যে আমরা এর উত্তরণ ঘটাবো এবং ঘটাতে পেরেছি। আজ প্রায় সাতের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আমরা এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি’।

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা