শিরোনাম:
●   শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন ●   বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে ●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৮ জুন ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » বাংলাদেশ থেকে ত্রিপুরায় গেল এলপিজি গ্যাসবাহী আরও ৫টি ট্যাংক
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » বাংলাদেশ থেকে ত্রিপুরায় গেল এলপিজি গ্যাসবাহী আরও ৫টি ট্যাংক
৭৪৭ বার পঠিত
বুধবার, ৮ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ থেকে ত্রিপুরায় গেল এলপিজি গ্যাসবাহী আরও ৫টি ট্যাংক

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে দ্বিতীয় চালানের তরল পেট্রোলিয়াম গ্যাসবাহী (এলপিজি)পাঁচটি ট্যাংক গেল ভারতের ত্রিপুরায়। এক সপ্তাহের ব্যবধানে বুধবার দুপুর পৌনে ২টার দিকে পাঁচটি ট্যাংকে করে প্রায় ৮৭ মেট্রিক টন এলপিজি গ্যাস ভারতের ত্রিপুরায় পৌঁছায়।

উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর চাহিদা মেটাতে মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত এসব এলপিজি গ্যাস বাংলাদেশে প্রক্রিয়াজাত করে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের ত্রিপুরা রাজ্যের বিশালগড়ের এলপিজি প্লান্টে সরবরাহ করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশ-ভারত দুই দেশের সমঝোতা চুক্তির আওতায় ওই গ্যাস ভারতে রফতানি করে বাংলাদেশের ওমেরা পেট্রলিয়াম লিমিটেড।
সিঅ্যান্ডএফ এজেন্ট আখাউড়া স্থলবন্দরের মৌ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মহসিন আহমেদ সরকার জানান, চুক্তি অনুযায়ী ভারতের ত্রিপুরায় ৪৯ হাজার ২৫৬ মেট্রিক টন তরল পেট্রলিয়াম গ্যাস (এলপিজি) ভারতের ত্রিপুরা রাজ্যে সরবরাহ করবে বাংলাদেশের ওমেরা পেট্রলিয়াম লিমিটেড। প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে গত মঙ্গলবার (৩১ মে) প্রথম চালানে দুটো ট্যাংকারে করে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের ত্রিপুরা রাজ্যের বিশালগড়ের প্লান্টে ৩৬ মেট্রিকটন এলপিজি গ্যাস নিয়ে যাওয়া হয়। বুধবার দুপুরে দ্বিতীয় চালানে পাঁচটি ট্যাংক লরিতে করে প্রায় ৮৭ মেট্রিকটন এলপিজি গ্যাস ইন্ডিয়ান অয়েল করপোরেশনের ত্রিপুরা রাজ্যের বিশালগড়ের প্লান্টে সরবরাহ করা হয়। চুক্তি অনুযায়ী ক্রমান্বয়ে বাকিগুলোও সরবরাহ করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালের ৫ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় উভয় দেশের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ ত্রিপুরার ইন্ডিয়ান করপোরেশনের বিশালগড় বটলিং প্লান্টে ট্যাংকারে করে এলপিজি সরবরাহে সম্মত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরায় প্রথমবারের মতো এ জ্বালানি পণ্যটি রপ্তানি করা হয়েছে। এর মাধ্যমে দেশের রপ্তানি তালিকায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে এলপিজি। ত্রিপুরার পর ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও এই এলপিজি রপ্তানি করা হবে।
আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর সীমান্ত পথে এই প্রথমবারের মতো ভারতে এলপিজি রফতানি শুরু করেছে বাংলাদেশের ওমেরা পেট্রলিয়াম লিমিটেড।
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে এলপিজির প্রধান দুই উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করে বেসরকারি কোম্পানি বাংলাদেশের ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ও বেক্সিমকো। মোংলা বন্দরে সেটি খালাস করা হয়। আমদানিকৃত এসব এলপিজির উপাদান প্রক্রিয়াজাত করার পর বাংলাদেশ থেকে তা আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্ত পথে সরাসরি ভারতের পশ্চিম ত্রিপুরার বিশালগড় বটলিং প্লান্টে সরবরাহ করা হচ্ছে।
ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড (প্রধান কার্যালয় ঢাকা) সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জিয়া রহমান বলেন, মধ্যপ্রাচ্য থেকে আনা গ্যাস বাংলাদেশে প্রক্রিয়াজাত করে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতে রপ্তানি করা হচ্ছে।
তিনি বলেন, চুক্তি অনুযায়ী ৪৯ হাজার ২৫৬ মেট্রিক টন তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভারতের ত্রিপুরা রাজ্যে সরবরাহ করা হবে। বুধবার দ্বিতীয় চালানে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বোঝাই পাঁচটি ট্যাংক ভারতের ত্রিপুরায় সরবরাহ করা হয়েছে।



এ পাতার আরও খবর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের

আর্কাইভ

শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস