শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইইউ শীর্ষ নেতৃত্ব - ফ্রান্স, জার্মানী এবং ইতালীর নেতারা কিয়েভ সফর করছেন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইইউ শীর্ষ নেতৃত্ব - ফ্রান্স, জার্মানী এবং ইতালীর নেতারা কিয়েভ সফর করছেন
৭৪৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইইউ শীর্ষ নেতৃত্ব - ফ্রান্স, জার্মানী এবং ইতালীর নেতারা কিয়েভ সফর করছেন

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো, জার্মানীর চ্যান্সেলর ওলাফ শোলজ, এবং ইতালীর প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বৃহস্পতিবার কিয়েভ পৌঁছান। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন প্রদর্শন করতে এই সফর করছেন তিন দেশের নেতা।

সফরটি এমন সময়ে হচ্ছে যখন ইউক্রেনকে ইইউ সদস্যপদ দেওয়া হবে কিনা, সেই বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় কমিশন।

কিয়েভে অবস্থানকালে ম্যাঁক্রো, শোলজ ও দ্রাঘি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে সাক্ষাৎ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্র বুধবার ঘোষণা দেয় যে, তারা ইউক্রেনে আরও ১০০ কোটি ডলারের সামরিক সহায়তা পাঠাচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের ১২তম দফায় ইউক্রেনকে এমন সহায়তা প্রদান। একই সাথে এখন পর্যন্ত এটিই হবে এই যুদ্ধে ইউক্রেনের উদ্দেশে পাঠানো যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ অস্ত্র ও সরঞ্জামের চালান। ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনব্যাস অঞ্চলে রাশিয়া ধীরগতিতে কিন্তু অব্যাহতভাবে অগ্রসর হয়ে চলেছে।

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি হোয়াইট হাউজে সাংবাদিকদের জানান যে, এই সহায়তায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থেকে সরাসরি ৩৫ কোটি ডলারের সরঞ্জাম সরবরাহ করা হবে। এর মধ্যে ১৮টি উচ্চ ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার হাওইটজার, ৩৬,০০০ রাউন্ড গোলা এবং হাওইটজারগুলো টেনে নেওয়ার জন্য ১৮টি যান রয়েছে। এছাড়াও অতিরিক্ত গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

কারবি জানান যে, বাকি ৬৫ কোটি ডলারের সহায়তার অর্থ দিয়ে, পেন্টাগন ইউক্রেন নিরাপত্তা সহায়তা উদ্যোগ নামক এক অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অস্ত্র প্রস্তুতকারকদের কাছ থেকে অস্ত্র ক্রয় করবে। এসবের মধ্যে উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা, রেডিও, নাইট ভিশন ডিভাইস ও অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

কারবি জানান যে, ২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণ আরম্ভ হওয়ার পর থেকে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৯১ কোটি ৪০ লক্ষ ডলারেরও বেশি মানবিক সহায়তা প্রদান করেছে। এর মধ্যে বুধবার প্রেসিডেন্ট বাইডেন ঘোষিত অতিরিক্ত ২২ কোটি ৫০ লক্ষ ডলারও অন্তর্ভুক্ত রয়েছে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জানান যে, নতুন এই অর্থায়ন নিরাপদ পানীয় জল, অতি জরুরি চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা, খাদ্য, আশ্রায়ন, এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পরিবারগুলোকে নগদ সহায়তা হিসেবে প্রদান করতে ব্যবহৃত হবে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা