শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

BBC24 News
রবিবার, ১৯ জুন ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বন্যার্তদের পাশে দাঁড়াতে আওয়ামী নেতাকর্মীদের নির্দেশ- প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বন্যার্তদের পাশে দাঁড়াতে আওয়ামী নেতাকর্মীদের নির্দেশ- প্রধানমন্ত্রীর
৬২৩ বার পঠিত
রবিবার, ১৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যার্তদের পাশে দাঁড়াতে আওয়ামী নেতাকর্মীদের নির্দেশ- প্রধানমন্ত্রীর

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ ও সিলেটে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি বন্যার্তদের সহায়তা দেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। সুনামগঞ্জ ও সিলেটে দলের ৯ এমপিকে নির্বাচনী এলাকায় গিয়ে উদ্ধার তৎপরতা চালানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, সুনামগঞ্জ ও সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বন্যাকবলিত মানুষকে দ্রুত উদ্ধার থেকে শুরু করে তাঁদের মধ্যে শুকনো খাবার পৌঁছে দেওয়াসহ সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে শুক্রবারের মতো শনিবারও আওয়ামী লীগের বেশ কয়েকজন নীতিনির্ধারক নেতা, মন্ত্রিপরিষদের কয়েকজন সিনিয়র সদস্যসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাঁর নির্দেশনা পেয়ে শনিবার বন্যাদুর্গত এলাকায় গেছেন আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

তিনি অবশ্য সুনামগঞ্জ ও সিলেটের বন্যাকবলিত এলাকায় পৌঁছাতে পারেননি। কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা না থাকায় হবিগঞ্জে থেকেই তিনি উদ্ধার কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করছেন।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন; ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন, সুনামগঞ্জের চারদিকে পানি আর পানি। একই রকম অবস্থা সিলেটেও। এ পরিস্থিতিতে তাঁরা প্রথমেই পানিবন্দি মানুষকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। অনেক ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে আটকে পড়া মানুষকে নিরাপদে সরিয়ে আনছেন। তাঁদের চিড়া, গুড়, বনরুটি, বিস্কুটসহ শুকনো খাবার বিতরণ করছেন। বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও সরবরাহ করা হচ্ছে। সেই সঙ্গে মেডিকেল টিমের সদস্যরা চিকিৎসাসেবা দিচ্ছেন।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন, স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে তাঁরা শনিবার থেকেই ৩০ হাজার মানুষের মধ্যে দুইবেলা খাবার পৌঁছে দিচ্ছেন। বন্যার পানি না নামা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। পানি নেমে যাওয়ার পর অসহায় পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।এদিকে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। এই বৈঠকে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। বন্যার্তদের জন্য এখন পর্যন্ত ৬০০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্র হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। দুই জেলার আট উপজেলায় সেনাবাহিনীর ১০ প্লাটুন এবং ছয়টি মেডিকেল টিম কাজ করছে।

নৌকা দিয়ে বাড়িঘর থেকে পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসছেন সেনা সদস্যরা। সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে পানিবন্দি মানুষকে উদ্ধার, সামরিক-বেসামরিক প্রশাসনের সহায়তায় বন্যা আক্রান্তদের চিকিৎসা সহায়তা, স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা নিশ্চিত, খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হচ্ছে। সরকারিভাবে ৩০ লাখ করে মোট ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ২০০ টন চাল, ৮ হাজার করে শুকনো খাবারের (চাল, ডাল, তেল, চিনি ও মসলা) প্যাকেট দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে এই বৈঠকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ ও শিশুদের উদ্ধারে নৌকা এবং ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনা খাবারসহ জীবন রক্ষাকারী অন্যান্য সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান
প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত
ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
চলে গেলেন বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি চলে গেলেন বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’