শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নির্বাচনী ফল নিয়ে মৃত্যুর হুমকি ছিল
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নির্বাচনী ফল নিয়ে মৃত্যুর হুমকি ছিল
৭৪৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নির্বাচনী ফল নিয়ে মৃত্যুর হুমকি ছিল

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের ফলাফল বাতিল করতে অস্বীকৃতি জানিয়েছিলেন নির্বাচনী কর্মকর্তারা। এ কারণে পরিবারের সদস্যসহ তাঁরা মৃত্যুর হুমকি পর্যন্ত পান।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনা নিয়ে মার্কিন কংগ্রেস প্যানেলের শুনানিতে এসব তথ্য উঠে এসেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ক্যাপিটল হিলে ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার ঘটনা তদন্তে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কংগ্রেসে গণশুনানি চলছে। গতকাল মঙ্গলবার চতুর্থ গণশুনানিতে অ্যারিজোনা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার রাস্টি বোয়ার্স বলেন, নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে শুরু হওয়া হয়রানি আজও চলছে।
জর্জিয়ার এক ভোট গণনাকারী বলেন, সুনির্দিষ্ট করে তাঁকে নিশানা করেন ট্রাম্প। ট্রাম্পের নিশানা হওয়ার পর থেকে তিনি বাড়ির বাইরে যেতে ভয় পান।২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প।
বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়নপ্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তাঁর উগ্র সমর্থকেরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) সহিংস হামলা চালান। এতে পুলিশসহ কয়েকজন নিহত হন।
ক্ষমতা ধরে রাখতে ট্রাম্পের এসব তৎপরতাকে অভ্যুত্থান-প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে কংগ্রেস প্যানেল। কংগ্রেসের তদন্ত কমিটির তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। ডেমোক্রেটিক নেতৃত্বাধীন এ কমিটিকে ‘ক্যাঙারু কোর্ট’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
গতকালের গণশুনানিতে কংগ্রেস প্যানেল অ্যারিজোনা ও জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনী কর্মকর্তাদের বক্তব্য শোনেন।উভয় অঙ্গরাজ্যে ট্রাম্পকে পরাজিত করেছেন বাইডেন। অবশ্য আগের নির্বাচনে উভয় অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী জয়ী হয়েছিলেন।
নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অ্যারিজোনা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার বোয়ার্স বলেন, তাঁরা ২০ হাজারের বেশি ই-মেইল পেয়েছেন। হাজারো ভয়েস মেইল-টেক্সট পেয়েছেন। এর কারণে তাঁদের কাজ ব্যাহত হয়। মস বলেন, রেকর্ড করা বার্তায় তাঁকে একজন পেশাদার ভোট-প্রতারক বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। তিনি অভিযোগ করেছিলেন, মা-মেয়ে জুটি ডেমোক্র্যাটদের সহায়তায় প্রতারণা করেছেন। ফ্রিম্যান অশ্রুসিক্ত হয়ে বলেন, ‘আমি আমার নাম হারিয়েছি। আমার খ্যাতি হারিয়েছি। আমার নিরাপত্তাবোধ হারিয়ে ফেলেছি।’



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র