শিরোনাম:
●   বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫ ●   বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম ●   ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা ●   নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি ●   মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট ●   প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব ●   সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ●   মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র ●   সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত ●   সৌদিতে মৃত্যুদণ্ডের তালিকায় রয়েছে আরও ২০ বাংলাদেশি
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ম্যারাডোনার মৃত্যু চিকিৎসায় ঘাটতি ও অনিয়ম ছিল, তদন্তে প্রমাণিত
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ম্যারাডোনার মৃত্যু চিকিৎসায় ঘাটতি ও অনিয়ম ছিল, তদন্তে প্রমাণিত
৯৫৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ম্যারাডোনার মৃত্যু চিকিৎসায় ঘাটতি ও অনিয়ম ছিল, তদন্তে প্রমাণিত

---বিবিসি২৪নিউজ,ক্রীড়া ডেস্কঃ চিকিৎসায় অবহেলার কারণে লিজেন্ডারি আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর অভিযোগে তার চিকিৎসায় নিয়োজিত ৮ জনকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।

ম্যারাডোনার চিকিৎসায় ঘাটতি ও অনিয়ম ছিল এমন প্রমাণ পাওয়ার পর হত্যার বিচারের আদেশ দিয়েছেন এক বিচারক। ২০২০ সালের নভেম্বরে বুয়েন্স আয়ার্সে ৬০ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা।

ওই মাসের শুরুতে মস্তিষ্কের রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার করানোর পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তিনি।

তার মৃত্যুর কয়েকদিন পর আর্জেন্টাইন আইনজীবীরা তার দেখভালের দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের নিয়ে তদন্ত শুরু করেন।

গত বছর ২০ জন বিশেষজ্ঞের একটি প্যানেল নিযুক্ত করা হয় এই তদন্তে। তারা খুঁজে পান ম্যারাডোনার মেডিক্যাল টিম চিকিৎসায় অবহেলা করেছেন।

আদালতের রুলে আরও বলা হয়েছে, সঠিক চিকিৎসা হলে ম্যারাডোনার বেঁচে থাকার সুযোগ ছিল। ম্যারাডোনার নিউরোসার্জন ও ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকুয়ে, একজন সাইক্রিয়াট্রিস্ট ও সাইকোলোজিস্ট, দুজন চিকিৎসক, দুজন নার্স ও তাদের ঊর্ধ্বতন কর্মকতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তারা বিশ্ব জয়ী অধিনায়কের মৃত্যুর পেছনে হাত থাকার দাবি অস্বীকার করেছেন।

আর্জেন্টিনার আইন অনুযায়ী, এই অপরাধ প্রমাণ হলে তাদের আট থেকে ২৫ বছর কারাদণ্ড হতে পারে। বিচারের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।

আইনজীবী মারিও বাউদ্রি বলেছেন, ফুটবল লিজেন্ড তার মৃত্যুর সময় অসহায় অবস্থায় ছিলেন।

এই আইনি প্রক্রিয়া শুরু হয় ম্যারাডোনার দুই মেয়ে অভিযোগ দায়ের করলে। মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বাবার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তারা।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত
সৌদিতে মৃত্যুদণ্ডের তালিকায় রয়েছে আরও ২০ বাংলাদেশি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন