সোমবার, ২৭ জুন ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » যুক্তরাজ্যে এক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার প্রস্তাব- পররাষ্ট্রমন্ত্রীর
যুক্তরাজ্যে এক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার প্রস্তাব- পররাষ্ট্রমন্ত্রীর
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাজ্যে এক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন। রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রসকে এ প্রস্তাব দেন তিনি।
রোববার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ড. মোমেন প্রস্তাব দেন— যুক্তরাজ্য যেহেতু বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে চ্যাম্পিয়ন, তারা এক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়ে বিবেচনা করতে পারে।
বৈঠকে এলিজাবেথ ট্রস বলেন, রোহিঙ্গাদের বিষয়টি বিবেচনা করবে যুক্তরাজ্য। তবে রোহিঙ্গা সঙ্কটের সবচেয়ে ভালো সমাধান হচ্ছে, তাদের মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন।এখন তাদের ওপর নিষেধাজ্ঞা নেই এবং যুক্তরাজ্য ও পশ্চিমা বিশ্ব সেখানে বিনিয়োগ করছে।
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে শিক্ষার্থীর কমে যাওয়া নিয়ে ব্রিটিশমন্ত্রী উদ্বেগ প্রকাশ করলে ড. মোমেন বলেন, যুক্তরাজ্য বর্তমানে কম-সংখ্যক ভিসা ইস্যু করছে। শিক্ষার্থী ও বিজনেস ভিসা ঢাকা থেকে দেওয়ার অনুরোধ করেন তিনি।
বৈঠকে উভয় মন্ত্রী ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হোন। ব্রিটিশ মন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান ড. মোমেন।




পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের
ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও 