শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩ জুলাই ২০২২
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাখাইনে গণহত্যাঃ আর্জেন্টিনার আদালতে যাচ্ছেন রোহিঙ্গা নারীরা
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাখাইনে গণহত্যাঃ আর্জেন্টিনার আদালতে যাচ্ছেন রোহিঙ্গা নারীরা
৬৪৩ বার পঠিত
রবিবার, ৩ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাখাইনে গণহত্যাঃ আর্জেন্টিনার আদালতে যাচ্ছেন রোহিঙ্গা নারীরা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ বলেছে, মিয়ানমার সেনাবাহিনীর কর্মকাণ্ড গণহত্যার শামিল। আর্জেন্টিনার বুয়েনাস আয়ার্সের একটি আদালতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা মামলায় সাক্ষ্য দিতে দুই মাসের মধ্যে রোহিঙ্গা নারী ও মেয়েদের একটি দল দেশটিতে যাবে বলে আশা করা হচ্ছে। গণহত্যা থেকে বেঁচে যাওয়া এসব রোহিঙ্গা এর আগে ওই আদালতে অনলাইনে যৌন নির্যাতনের সাক্ষ্য দিয়েছে।

সর্বজনীন ন্যায়বিচারের ভিত্তিতে মামলা নেওয়ার ইতিহাস রয়েছে আর্জেন্টিনার আদালতের। এই আইনগত ধারণাটিতে বিশ্বাস করা হয় যে, গণহত্যাসহ কিছু ভয়ংকর অপরাধের বিচার যে কোনো দেশে করা যেতে পারে।

বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের (বিআরওইউকে) প্রেসিডেন্ট তুন খিন বলেছেন, সর্বোচ্চ দুই মাসের মধ্যে এসব নারী ও মেয়েদের আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। শুনানির জন্য তাদের বাংলাদেশের কক্সবাজার থেকে বুয়েনাস আয়ার্সের আদালতে নেওয়া হবে। তারা প্রথমবারের মতো উপস্থিত হয়ে পাঁচ বছর আগে উত্তর রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যার বর্ণনা দেবেন।

বিআরওইউকে ২০২১ সালের নভেম্বরে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করে এবং পরের মাসে আর্জেন্টিনার ফেডারেল আদালত মামলাটি গ্রহণ করেন। মিয়ানমারের নেতাদের বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতেও মামলার বিচার চলছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালায় দেশটির সেনাবাহিনী। ৩৭০টিরও বেশি রোহিঙ্গা গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে সেনারা। গণহত্যা থেকে বাঁচতে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না