শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম » নারায়ণগঞ্জে ঘরের ভেতর মা-ছেলেকে গলা কেটে হত্যা
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম » নারায়ণগঞ্জে ঘরের ভেতর মা-ছেলেকে গলা কেটে হত্যা
৫৯০ বার পঠিত
রবিবার, ৩ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জে ঘরের ভেতর মা-ছেলেকে গলা কেটে হত্যা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ভেতর মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি পশ্চিম পাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় তাদের গলা কেটে হত্যা করে পালিয়েছেন হত্যাকারীরা।

নিহতরা হলেন- ওই গ্রামের প্রয়াত আউয়ালের স্ত্রী রাজিয়া সুলতানা (৪০) ও তার একমাত্র ছেলে তালহা (০৮)। সে মনোহরদী মডেল কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

রাজিয়া সুলতানার বড় ভাই মফিজুল ইসলাম জানান, ১০ বছর আগে উজান গোবিন্দি পশ্চিম পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আউয়ালের সঙ্গে তার বোনের বিয়ে হয়। পাঁচ বছর আগে হঠাৎ ভগ্নিপতি আউয়াল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

টিনশেড বিল্ডিংয়ে ছেলে তালহাকে নিয়ে স্বামীর ভিটায় থেকে যান রাজিয়া। সংসার চালানো জন্য খরচ দিতেন মফিজুল ও তার বোন ফারহানা আক্তার তিথি। রোববার বোনের বাড়ি থেকে তিথির কাছে ফোন আসে রাজিয়ার বাড়িতে বড় ধরনের সমস্যা হয়েছে, দ্রুত যাওয়ার জন্য। গিয়ে দেখেন আলাদা আলাদা কক্ষে বোন ও ভাগনের নিথর দেহ খাটে পড়ে রয়েছে। কারও সঙ্গে বোন-ভাগনের বিরোধ ছিল কি-না, সেই বিষয়ে কোনো তথ্য তিনি জানাতে পারেননি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে তিনি পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।ওসি জানান, ঘরের কলাপসিবল গেট কিংবা জানালা-দরজা ভেঙে প্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, পূর্ব পরিচিত কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড, এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলছে, পরে বিস্তারিত বলা যাবে।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প