সোমবার, ৪ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে বাস দুর্ঘটনা, স্কুল শিক্ষার্থীসহ নিহত ১৬
ভারতে বাস দুর্ঘটনা, স্কুল শিক্ষার্থীসহ নিহত ১৬
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকেঃ ভারতের হিমাচল প্রদেশের কুলুতে সোমবার (৪ জুলাই) ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে স্কুল শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কুলুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।দেশটির জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল। সংবাদ সংস্থা এএনআই সূত্র জানায়, নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 