মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে যান: পুতিন
প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে যান: পুতিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ওপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান অব্যাহত রাখতে তার দেশের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নির্দেশ দিয়েছেন। সোমবার রুশ বাহিনীর হাতে লুহানস্কের সর্বশেষ শহর লিসিচানেস্কের পতনের পর শোইগু পুতিনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অন্যান্য ফ্রন্টে অভিযান চালিয়ে যেতে হবে।
ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়া বর্তমানে দোনেস্ক অঞ্চলের নিকটবর্তী শহরগুলোতে বিমান হামলা জোরদার করেছে। দোনেস্ক ও লুহানস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল দোনবাসের অংশ।
সোমবার পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন শোইগু
প্রেসিডেন্ট পুতিন তার প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন, যেসব সৈন্য লুহানস্ক দখল করার অভিযানে অংশ নিয়েছে তাদেরকে এবার বিশ্রামে পাঠাতে হবে। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় ব্রিগেডকে অভিযান চালিয়ে যেতে হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার আগে লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 