শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ১০ জুলাই ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সিলেটে ঈদ আনন্দ নেই বানভাসিদের
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সিলেটে ঈদ আনন্দ নেই বানভাসিদের
৬৬৩ বার পঠিত
রবিবার, ১০ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে ঈদ আনন্দ নেই বানভাসিদের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ ঈদের আনন্দ নেই সিলেটের বানভাসি মানুষদের। ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও এখনো ব্যবহারের অনুপযোগী হয়ে আছে সেগুলো। তাই ঈদের আনন্দের চেয়ে পরিবার পরিজন নিয়ে দুই বেলা দুমুঠো খাবারের লড়াইয়ে আছেন তারা।

জানা গেছে, জেলার লাখাই, বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, সদরসহ ৮ উপজেলায় হঠাৎ বন্যা দেখা দেয়। মুহূর্তে তলিয়ে যায় এসব এলাকার বাড়িঘর ও জমির ফসল।

জেলা প্রশাসন ৩৩৩টি আশ্রয়কেন্দ্র খোলে। প্লাবিত হয় এক হাজার ১৮৩ বর্গ কিলোমিটার এলাকা। আশ্রয়কেন্দ্রগুলোতে ১৫ হাজার ৩৯৯ জন মানুষ অবস্থান করছেন। এ অবস্থায় ঈদের আনন্দ যেন তাদের কাছে স্বপ্নের মতোই।

বানিয়াচং উপজেলার শরীফখানী গ্রামের শাফিউল হক শাফি বলেন, ‘কিছু এলাকা থেকে পানি নামছে। কিন্তু বাড়িগুলো এখনো বসবাসের উপযোগী হয়নি। প্রতিটি ঘরে এখন আবার জ্বর দেখা দিয়েছে।’

শিউলী আক্তার নামের আরেকজন বলেন, ‘বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এসব ফেলে পরিবার নিয়ে স্কুলে রয়েছি। আমরা খুব কষ্টে আছি। ঈদ যে করবো, সেই সামর্থ্যও নেই।’

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘বেশ কিছুদিন ধরে সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। তবে প্রধানমন্ত্রী বন্যার্তদের পর্যাপ্ত ত্রাণ দিয়েছেন। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বন্যাকবলিত মানুষের কাছে ত্রাণ বিতরণ করা হয়েছে।’



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?