বুধবার, ২০ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » লন্ডনে দাবানলে জ্বলছে ঘরবাড়ি
লন্ডনে দাবানলে জ্বলছে ঘরবাড়ি
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকেঃ যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহ দেখা দিয়েছে একাধিক দাবানল। লন্ডনে ফায়ার সার্ভিসের চারশতাধিক কর্মী মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া অন্তত ৯টি দাবানলের বিরুদ্ধে লড়াই করছেন। পরিস্থিতি মোকাবিলায় বেগ পেতে হচ্ছে তাদের। পরিস্থিতি চরম নারকীয় বলে উল্লেখ করেছেন তারা।
ফায়ার ব্রিগেড বলছে, শহরের বিভিন্ন স্থানে কয়েক ডজন অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। পূর্ব লন্ডনের গাছপালায় লাগা আগুন নেভাতে অন্তত ৩০টি ইঞ্জিন পাঠানো হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে বাসিন্দাদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ফায়ার ব্রিগেড।
যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লন্ডনে এই প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর আগে ২০১৯ সালে ব্রিটেনের কেমব্রিজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
চরম তাপপ্রবাহের কারণে রেললাইনগুলো অতিরিক্ত গরম হয়ে গেছে। এ কারণে কিছু ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। কিছু স্কুলে আগাম ছুটি দেওয়া হয়েছে।
সড়কগুলোয় জমে থাকা বরফ গলে যাওয়া ঠেকাতে সেখানে বালু ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ব্রিটিশ অটো মোটিভ সার্ভিসেস কোম্পানি আরএসি সতর্ক করেছে, গাড়িগুলো আরও গরম হয়ে গেছে। এমন অবস্থায় আরও বেশি করে চালকদের সহযোগিতা করা প্রয়োজন।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 