শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ২৩ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » চবি যৌন নিপীড়নের ঘটনা অভিযুক্ত শিক্ষার্থীদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত জানালেন- ভিসি
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » চবি যৌন নিপীড়নের ঘটনা অভিযুক্ত শিক্ষার্থীদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত জানালেন- ভিসি
৭৫০ বার পঠিত
শনিবার, ২৩ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চবি যৌন নিপীড়নের ঘটনা অভিযুক্ত শিক্ষার্থীদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত জানালেন- ভিসি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনজন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন আজ বা কালকের মধ্যেই তাদের বহিষ্কার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড: রবিউল হাসান বলেছেন আজ বিকেলেই বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি নিয়ে বৈঠকে বসবে।

এছাড়া এ ঘটনায় দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রসহ চারজনকে আটক করেছে র‍্যাব।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট সভায় উপাচার্য শিরীণ আখতার জানিয়েছেন র‍্যাব যে চারজনকে আটক করেছে তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীও আছেন।গত ১৭ই জুলাই রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল তরুণের হাতে ওই ছাত্রী যৌন নিপীড়নের শিকার হন। এ সময় ওই ছাত্রীকে বেঁধে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

পরদিন বিশ্ববিদ্যালয় প্রোক্টরের কাছে অভিযোগ করেন ওই ছাত্রী এবং এরপর বুধবার তিনি হাটহাজারী থানায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলাও করেন।

এরপরই ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে ছড়িয়ে পড়লে ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে প্রতিবাদ বিক্ষোভে। রাতেই ছাত্রী হলগুলো থেকে ছাত্রীরাও নেমে এসে বিক্ষোভ শুরু করে।

ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়ার পর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেখানে গিয়ে চারদিনের মধ্যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার কথা ঘোষণা করেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রোক্টর রবিউল হাসান ভুঁইয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এছাড়া প্রক্টরিয়াল বডি শুক্রবার রাতে একটি আবাসিক হলে তল্লাশি চালায় অভিযুক্তদের সন্ধানে।এরপর থেকে শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে আসছিলো। আগামীকাল রোববারও তাদের কর্মসূচি রয়েছে।

এর মধ্যেই আজ শনিবার ভোরে র‍্যাব ঘটনার সাথে জড়িতদের আটকের খবর দেয়। আর দুপুরে উপাচার্য তাদের বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানালেন।

কী ঘটেছিল
বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, ১৭ই জুলাই রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার একজন বাইরের বন্ধুসহ বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বর থেকে মূল ক্যাম্পাসের দিকে যাচ্ছিল।

যে রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছিল সেটা বোটানিক্যাল গার্ডেন এলাকা হয়ে কিছুটা ঘুরে গিয়ে মূল ক্যাম্পাসে মেশে।

তিনি বলেন, মেয়ের ভাষ্য অনুযায়ী, ওই সময় পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি তাদেরকে ধরে হয়রানি করে, মারধর করে এবং মোবাইল ছিনতাই করে বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন এলাকায়।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প