শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৪ জুলাই ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকায় অনুষ্ঠিতব্য ডি-৮ সম্মেলনে জ্বালানি নিরাপত্তা ইস্যুতে জোর দেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকায় অনুষ্ঠিতব্য ডি-৮ সম্মেলনে জ্বালানি নিরাপত্তা ইস্যুতে জোর দেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
৭৩৮ বার পঠিত
রবিবার, ২৪ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় অনুষ্ঠিতব্য ডি-৮ সম্মেলনে জ্বালানি নিরাপত্তা ইস্যুতে জোর দেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় অনুষ্ঠিতব্য ডি-৮ সম্মেলনে জ্বালানি নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ জোর দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

আগামী ২৭ জুলাই ঢাকায় ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্স এর সভা হবে। এ উপলক্ষে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন ডি এইট শুরু হয় তখন মাত্র ১৪ বিলিয়ন ডলার ট্রেড ছিলো আটটি দেশের মধ্যে। এখন তা বেড়ে গিয়ে ১৩০ বিলিয়ন ডলারে উন্নত হয়েছে। তবে এটা যেন আরও বাড়ে সে লক্ষ্যে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্টরা চেষ্টা করছেন ডি এইট এর মধ্যে প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি) শুরু করা যায় কিনা।

তিনি বলেন, ‘বর্তমানে আলোচিত ইস্যু এনার্জি সেক্টর। সব সম্মেলনে এ নিয়ে আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবেই সেখানে জ্বালানি নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে। এ খাতে কীভাবে উপকৃত হওয়া যায়, সেই চেষ্টা করা হবে। এনার্জি এখন হট টকিং। আমার মনে হয়, অন্যান্য রাষ্ট্রও এ নিয়ে আলোচনা করবে’।

সম্মেলনে কৃষি ও খাদ্য নিরাপত্তার ওপরও জোর দেয়া হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ও প্রাধান্য পাবে। এছাড়া ক্লাইমেট রেজুলেশন্স, ট্যুরিজম সেক্টর নিয়ে আলোচনা করব আমরা।

এবারের ডি-৮ সম্মেলন গুরুত্বপূর্ণ জানিয়ে মোমেন বলেন, এ বছরটা ডি-৮-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। সংগঠনটির ২৫তম বর্ষপূর্তি এবার। ২৫ বছর পূর্তি উপলক্ষে আজারবাইজান সদস্যপদের জন্য আবেদন করেছে। ওদের গ্রহণ করা হবে কি না, সেটা নিয়ে আলোচনা হবে, ডিসিশন হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডি-৮ সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের স্থায়ী প্রতিনিধি করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। নাইজেরিয়া কর্তৃক ডি-৮ ইয়ুথ কাউন্সিল গঠনের বিষয়টি আলোচনা করা হবে।



এ পাতার আরও খবর

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা