শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৫ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
৭২২ বার পঠিত
সোমবার, ২৫ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

---বিবিসি২৪নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ ধরা শুরুর প্রথম দিনেই প্রচুর ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। এতে হাসি ফুটেছে দীর্ঘদিন বসে থাকা পটুয়াখালীর জেলেদের মুখে। সোমবার সাগর থেকে ট্রলার ও নৌকাবোঝাই ইলিশ নিয়ে ফেরেন জেলেরা। এতে কলাপাড়ার মহিপুর-আলীপুর মৎস্যবন্দর এবং রাঙ্গাবালীর চরমোন্তাজ ও মৌডুবি মৎস্যকেন্দ্রের আড়তগুলোয় চাঞ্চল্য ফিরেছে।

ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় সন্তোষ প্রকাশ করেছেন মৎস্য ব্যবসায়ী, জেলে, শ্রমিক ও ক্রেতারা। সবার মধ্যেই বইছে উৎসবের আমেজ। সামনের দিনগুলোয় প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বেলাল কোম্পানির এফবি সাইম ফিশিং বোটের মাঝি নয়া মিয়া বলেন, ‘বঙ্গোপসাগরে মাছ ধরার প্রথম দিনে আমরা ৭২ মণ মাছ পেয়েছি। বিক্রি করেছি ১৫ লাখ টাকায়। অন্য নৌকার জেলেরাও প্রচুর মাছ পেয়েছেন।’

মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, ‘সাগরে পর্যাপ্ত মাছ আছে। নিষেধাজ্ঞা শেষের প্রথম দিনেই জেলেরা ভালো মাছ পেয়েছেন। বৈরী আবহাওয়া না হলে এ বছর সাগরে প্রচুর মাছ পাওয়া যাবে। এতে জেলেদের সমস্যারও সমাধান হবে।’

মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও বংশবিস্তার নিশ্চিতে ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। সে অনুযায়ী জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন।গত শনিবার মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হলে রোববার ভোর থেকে জেলেরা মাছ ধরতে পাড়ি দেন সাগরে। এ বছর জেলায় নিবন্ধিত ৭৮ হাজার ৬৮০ জেলে সাগরে মাছ শিকার করছেন।



আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন