মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইসরাইল-রাশিয়া সম্পর্ক ক্রমেই তেঁতে উঠছে’
ইসরাইল-রাশিয়া সম্পর্ক ক্রমেই তেঁতে উঠছে’
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে ইসরাইল রাশিয়া-বিরোধী যে অবস্থান নিয়েছে তাকে দুঃখজনক বলে বিবেচনা করে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (মঙ্গলবার) রাশিয়ার একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে একথা বলেছেন।
তিনি বলেন, ইসরাইল সম্প্রতি যে বাগাড়ম্বর করেছে তা সম্পূর্ণভাবে অগঠনমূলক এবং মোটেই বস্তুনিষ্ঠ নয়। রাশিয়া টুডে এ খবর দিয়েছে।ইউক্রেনে মস্কো সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া-ইসরাইল সম্পর্ক তেঁতে উঠেছে। এ বিষয়টি উল্লেখ করে মারিয়া জাখারোভা আরো বলেন, এই অবস্থা রাশিয়া তৈরি করে নি। তিনি বলেন, “সম্প্রতি আমরা ইসরাইলের সম্পূর্ণ অগঠনমূলক কথাবার্তা শুনছি। সবচেয়ে বড় কথা হলো- তেল আবিব পক্ষপাতমূলক বাগাড়ম্বর করে আসছে।
তিনি বলেন, ইসরাইল কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায় থেকে রাশিয়া-বিরোধী আলাপ আলোচনা আসছে। তাদের এই সমস্ত কথাবার্তা বিশেষ করে তারা যখন ইউক্রেনপন্থী হয়ে কথা বলছেন তখন মস্কোয় তা নিয়ে মারাত্মক রকমের প্রশ্ন উঠেছে।মারিয়া জাখারোভা বলেন, ইসরাইল ইউক্রেনের জনগণের সমর্থনে কথা বলছে না বরং তারা সমর্থন করছে কিয়েভ সরকারকে। ইসরাইলের কণ্ঠস্বর মূলত পশ্চিমাদের ভয়ংকর কণ্ঠস্বরেরই প্রতিধ্বনি।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 