শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

BBC24 News
বুধবার, ২৭ জুলাই ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দেশে কেউ যদি কৃত্রিমভাবে ডলারের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী
প্রথম পাতা » অর্থনীতি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দেশে কেউ যদি কৃত্রিমভাবে ডলারের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী
৬০৩ বার পঠিত
বুধবার, ২৭ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে কেউ যদি কৃত্রিমভাবে ডলারের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কেউ যদি কৃত্রিমভাবে ডলারের দাম বাড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
অর্থমন্ত্রী বলেছেন, অনেকে দাম বাড়িয়ে আমদানির ব্যবস্থা করছে। বাধা দিলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে চলে যাচ্ছে। সরকার এ ধরনের তৎপরতা বন্ধ করার চেষ্টা করছে।

বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি দেশে ডলারের দর অনেক বেড়েছে। গত মঙ্গলবার খোলা বাজারে প্রতি ডলার সর্বোচ্চ ১১২ টাকা দরে বিক্রি হয়েছে। ব্যাংকগুলোও নগদ ডলার বিক্রি করেছে ১০৬ টাকা দরে। আর আমদানির জন্য ডলার বিক্রি হয়েছে ৯৬ থেকে ৯৭ টাকা দরে। যদিও বুধবার খোলা বাজারে ডলারের দর কমে ১০৮ টাকায় নেমেছে। খোলা বাজারে ডলারের দর বেড়ে যাওয়ায় প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন কম। এতে ব্যাংকগুলো প্রবাসীদের থেকে বেশি দরে ডলার কিনতে বাধ্য হচ্ছে।

বৈদেশিক মুদ্রা ব্যয় কমিয়ে আনা এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার শুল্ক, এলসি মার্জিন ও ঋণের সুদহার বাড়ানোসহ বিভিন্ন উপায়ে আমদানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রাষ্ট্রীয় কার্যক্রমেও বৈদেশিক মুদ্রা ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ডলারের বাজারে এসব উদ্যোগের প্রভাব পড়ছে না।

অর্থমন্ত্রী বলেন, চাহিদা ও সরবরাহের ওপর বাজার পরিস্থিতি নির্ভর করে। ডলারের দাম অবশ্যই বাজারের মাধ্যমে নির্ধারিত হবে।

তিনি বলেন, আশা করা হচ্ছে বর্তমানে যে ডলার সংকট আছে তা শিগগিরই শেষ হবে। এ বছর রেমিটেন্স বাড়বে, রপ্তানি আয়ও বাড়বে।

গত সপ্তাহে অর্থমন্ত্রী বলেছিলেন আইএমএফের কাছে ঋণ চাওয়া হচ্ছে না বা ঋণ নেওয়ার মত অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু গত রোববার অর্থ বিভাগ থেকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে সাড়ে চার বিলিয়ন ডলারের ঋণ চেয়েছে বাংলাদেশ।
এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, প্রেক্ষিত অনুযায়ী অর্থনৈতিক ব্যবস্থাপনা করা হয়ে থাকে। সরকার যদি বারবার ‘দরকার দরকার’ বলতে থাকে, চাহিদা প্রকাশ করে দেয়, তাহলে সবাই জানতে পারবে। তখন ঋণের শর্ত সুদ নিয়ে দর কষাকষিতে সরকার শক্তিশালী অবস্থানে থাকবে না। সেজন্য এ বিষয়ে সরকারের অবস্থান পরিস্কার করে কিছু বলা হয়নি।তিনি বলেন, আইএমএফের কাছে প্রস্তাব করা হয়েছে। এখন আইএমএফ কি শর্ত দেয় সেগুলো দেশের পক্ষে যায় কিনা, উন্নয়ন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেসব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ কোনো খারাপ অবস্থায় পড়েনি। খারাপ অবস্থায় পড়লে আইএমএফ ঋণ দেবে না। বরং আইএমএফের ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ উপযুক্ত দেশ।

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ৬ ও ৯ শতাংশ সুদহারের কারণে দেশের অর্থনীতি ভালো আছে। এ সুদ হার করা না হলে করোনার সময় অনেক ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে যেত। ব্যাংক খাতও স্থিতিশীল অবস্থায় আছে। বেসরকারি খাতও ভালো আছে। আইএমএফ বললেই এই সিদ্ধান্ত থেকে সরকার সরে যাবে তেমন নয়। তবে বাস্তবতার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত পরিবর্তন করা দরকার হলে সরকার তা করবে।



এ পাতার আরও খবর

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ
ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি
নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, বিকেএমইএ: উপদেষ্টার দ্বিমত নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, বিকেএমইএ: উপদেষ্টার দ্বিমত

আর্কাইভ

বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত