শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩১ জুলাই ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়
৮২৩ বার পঠিত
রবিবার, ৩১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: চলতি ২০২২ সালের ৭ মাস আজ শেষ হতে যাচ্ছে। এই ৭ মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে এই নিয়ে ৭টি। সর্বশেষ জয় গত মার্চে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে। এরপর আজ তরুণদের নিয়ে গঠিত টি-টোয়েন্টি দল এই ফরম্যাটে বছরের দ্বিতীয় জয় পেল জিম্বাবুয়ের বিপক্ষে।

সর্বশেষ ১৫ ম্যাচেও এটি দ্বিতীয় জয় বটে! সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ টাইগাররা জিতল ৭ উইকেট এবং ১৫ বল হাতে রেখে। মোসাদ্দেক হোসেনের বিধ্বংসী বোলিংয়ের পর ব্যাট হাতে জয়ের নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস। এই জয়ে সিরিজে আপাতত ১-১ সমতা। আগামী ২ আগস্ট তৃতীয় ম্যাচে সিরিজ ফয়সলা হবে।
১৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস আর মুনিম শাহরিয়ার। আজ লিটন ছিলেন বেশ আগ্রাসী। আর মুনিম শুরু থেকেই নড়বড়ে। প্রথম ম্যাচে মাত্র ৪ রান করা মুনিম আজ আউট হন ৭ রানে। দলীয় ৩৭ রান রিচার্ড এনগারাভার স্লোয়ারে আড়াআড়ি শট খেলতে গিয়ে পুরো মিস করে বোল্ড হয়ে যান। লিটন দাসের সঙ্গী হন এনামুল হক বিজয়। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ২৭ বলে ৪১ রান। যাতে সিংহভাগ অবদান লিটনের। ৩০ বলে লিটন তার ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি তুলে নেন। যখন মনে হচ্ছিল লিটন ম্যাচ শেষ করে ফিরবেন, তখনই সিন উইলিয়ামসনের বলে এলবিডাব্লিউ হয়ে যান। এভাবে আউট হয়ে লিটন নিজেই একটু সময় হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। ৩৩ বলে ৬ চার ২ ছক্কায় ৫৬ রানে শেষ হয় তার ইনিংস। তখন দলের স্কোর ৭৮।

এরপর দলীয় ৮১ রানে এনামুল হক বিজয়ও ফিরেন মাত্র ১৬ রান করে। বল খেয়েছেন ১৫টি। সিকান্দার রাজার বলেধরা পড়েন মাসাকাদজার হাতে। এরপর আফিফ আর শান্ত অনেকটাই ধীরগতির ব্যাটিং করছিলেন। টার্গেট ছোট থাকায় তাড়াও ছিল না। ১৩.১ ওভারে একশ ছুঁয়ে ফেলে বাংলাদেশের স্কোর। এই দুজনের অবিচ্ছিন্ন ৪৮ বলে ৫৫* রানের জুটিতেই ৭ উইকেট আর ১৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আফিফ ২৮ বলে ১ চার ১ ছক্কায় ৩০* এবং নাজমুল হোসেন শান্ত ২১ বলে ১৯* রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৩৫ রান তোলে। ইনিংসের প্রথম বলেই রেজিস চাকাভাকে (০) অধিনায়ক নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দি করেন পার্টটাইমার মোসাদ্দেক হোসেন সৈকত! একই ওভারের শেষ বলে ফেরান ওয়েসলি মাধভেরেকে (৪)। ফিরতি ওভারে তার তৃতীয় শিকার হন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন (১)। ৬ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। মোসাদ্দেকের ধ্বংসযজ্ঞ তখনো শেষ হয়নি। ইনিংসের ৫ম ওভারে এসে তিনি কট অ্যান্ড বোল্ড করেন সিন উইলিয়ামসকে (১)। এরপর মিল্টন সিমবাকে (৩) ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তুলে নেন মোসাদ্দেক।

৩১ রানে ৫ উইকেট হারানো দলকে টেনে তোলেন আগের ম্যাচের নায়ক সিকান্দার রাজা এবং রায়ান বার্ল। ৬ষ্ঠ উইকেটে এই দুজন গড়েন ৬৫ বলে ৮০ রানের দারুণ জুটি। ৪৪ বলে ক্যারিয়ারের পঞ্চম এবং টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন সিকান্দার রাজা। এই জুটির অবসান ঘটে হাসান মাহমুদের বলে ৩২ রান করা রায়ান বার্ল বোল্ড হলে। এরপ ৫৩ বলে ৪ চার ২ ছক্কায় ৬২ রান করা রাজাকে ফেরান মুস্তাফিজুর রহমান। আজ মোসাদ্দেকের বোলিং ফিগার- ৪ ওভার, ২০ রান ৫ উইকেট। ১টি করে নিয়েছেন মুস্তাফিজ আর হাসান মাহমুদ।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না