সোমবার, ১ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পারমাণবিক যুদ্ধে কেউ জিতবে না- পুতিন
পারমাণবিক যুদ্ধে কেউ জিতবে না- পুতিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক যুদ্ধ শুরু হলে এ যুদ্ধে কেউ জিততে পারবে না এবং এ ধরনের যুদ্ধ যেন কখনো যেন শুরু না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
সোমবার একটি বিবৃতিতে এমন কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পরমাণু যুদ্ধ বিরোধী একটি চুক্তির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়া এ চুক্তির শর্তগুলো মেনে চলছে। নিউইয়র্কে এ নিয়ে একটি সম্মেলন হচ্ছে। সেখানে একটি চিঠি পাঠিয়ে রাশিয়ার অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
এদিকে রাশিয়া ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি হামলা করে। এ দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার পর পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়।
গত ২৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দেন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে পারমাণবিক স্থাপনার দায়িত্বে নিয়োজিত বাহিনীকে তিনি উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন।
ন্যাটো নেতাদের বিবৃতি এবং মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে তিনি এমন নির্দেশ দেন।
ওই সময় পুতিনের এ পদক্ষেপকে পুরোপুরি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্র। এছাড়া পুতিনের সিদ্ধান্তকে ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’ বলে মন্তব্য করে ন্যাটো।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 