বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ- চীনের পাশে থাকবে- রাষ্ট্রদূত লি জিমিং
বাংলাদেশ- চীনের পাশে থাকবে- রাষ্ট্রদূত লি জিমিং
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের সমর্থন আশা করছে চীন। বাংলাদেশের বহু বছরের অনুসৃত ‘এক চীন’ নীতির প্রশংসা করে এই আশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এই আশাবাদ ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি আশা প্রকাশ করেছেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করবে।
ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে ক্ষুব্ধ চীন। পেলোসির সফরের পর চীন তাইপেকে নানাভাবে শাস্তি দিচ্ছে। তাইওয়ান ঘিরে সশস্ত্র সামরিক মহড়া শুরুর পাশাপাশি এই দ্বীপদেশটির ওপর একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞাও আরোপ করেছে চীন।
বাংলাদেশ ‘এক চীন’ নীতিকে সমর্থন করে আসছে। বাংলাদেশের বহু বছরের অনুসৃত এই নীতির প্রশংসা করে রাষ্ট্রদূত লি জিমিং বিবৃতিতে বলেন, ‘তার দেশ মনে করে, তাইওয়ান বিষয়ে বর্তমান পরিস্থিতিতে চীনের আইনানুগ ও যুক্তিসংগত অবস্থানকে বাংলাদেশ সমর্থন দেবে।’
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী ৬ ও ৭ আগস্ট ঢাকা সফর করবেন। এই সফরের আগে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতের এই বিবৃতিকে গুরুত্ববহ বলে মনে করছে কূটনৈতিক মহল।




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান 