বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। পশ্চিমা কর্মকর্তারা সিএনএনকে এই তথ্য জানান। বৃহস্পতিবার (৪ আগস্ট) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, যুদ্ধে রাশিয়ার ৫৫ হাজার সেনা আহত হয়েছে। মোট হতাহতের সংখ্যা ৭৫ হাজার। কর্মকর্তারা মঙ্গলবার সিএনএনকে বলেন, যুদ্ধের গতি কমে গেছে তাই পরিসংখ্যানও কমে এসেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৬৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 