শনিবার, ৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পুতিন-এরদোগান বৈঠকে যে সিদ্ধান্ত নিলেন
পুতিন-এরদোগান বৈঠকে যে সিদ্ধান্ত নিলেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিন-এরদোগান সিদ্ধান্ত নিয়েছেন তারা যোগাযোগ, কৃষি, অর্থ এবং অবকাঠামো খাতে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করবেন।
চার ঘণ্টা দুইজন বৈঠক করার পর একটি বিবৃতিতে এমনটি বলা হয়।
তাছাড়া তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় যে শস্য চুক্তি হয়েছে সেটিও যেন পুরোপুরি কার্যকর হয় এবং রাশিয়ার কৃষি পণ্য ও সার ও কাঁচা মাল যেন তাদের উৎপাদন কাজের জন্য ঠিক মতো পৌঁছায় সে বিষয়ে কাজ করার জন্য একমত হয়েছেন তারা।
তাছাড়া আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছেন পুতিন-এরদোগান। সেটি হলো রাশিয়ার মূদ্রা রুবল দিয়ে রাশিয়ার কাছ থেকে কিছু গ্যাস কিনবে তুরস্ক। বৈঠক শেষে রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এ তথ্য জানান।
সংবাদ সংস্থা আরটি জানিয়েছে, পুতিন এরদোগানকে বলেছেন রাশিয়া তুরস্কে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া সব ধরনের জ্বালানি পাঠায়, যার মধ্যে রয়েছে তেল, গ্যাস ও কয়লা।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনা করতে চান। এজন্য রাশিয়ার পুতিনের কাছে ‘সবুজ সংকেতের’ জন্য গিয়েছিলেন তিনি। পুতিন এ ব্যাপারে কি বলেছেন সেটি নিশ্চিত নয়।
তবে রাশিয়ার পক্ষ থেকে শুক্রবারও তুরস্কের প্রতি আহ্বান জানানো হয় তারা যেন সিরিয়ায় কোনো অভিযান না চালায়। কারণ এতে করে সিরিয়ায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 