শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গাজীপুরে চলন্ত বাসে স্বামীকে রাস্তায় ফেলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গাজীপুরে চলন্ত বাসে স্বামীকে রাস্তায় ফেলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
৭৩৭ বার পঠিত
রবিবার, ৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে চলন্ত বাসে স্বামীকে রাস্তায় ফেলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাসে স্বামীকে মারধর করে রাস্তায় ফেলে দিয়ে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রোববার (৭ আগস্ট) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক এ এন এম আল মামুন এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৬ আগস্ট) ভোর রাতে ঘটনাটি ঘটে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যালের ফরেনসিক বিভাগের চিকিৎসক আল মামুন জানান, ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা করেছেন ফরেনসিক বিভাগের চিকিৎসক সানজিদা হক।

এদিকে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে রখা হয়েছে। এ বিষয়ে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে পুলিশের।

গাজীপুর পুলিশ সুপার কার্য়ালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি-ক্রাইস) সানোয়ার হোসেন।

পুলিশ জানায়, নওগাঁ থেকে তারা একটি বাসে এসে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় নামেন। শনিবার রাত ৩টা ১০ মিনিটের দিকে ভালুকার স্কয়ার মাস্টার বাড়ি এলাকার ভাড়া বাসায় ফেরার জন্য তারা তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি মাওনা ফ্লাইওভার পার হলে ওই নারীর স্বামীকে মারধর করে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে বাসচালক, তার সহযোগীসহ পাঁচ জন মিলে তাকে ধর্ষণ করে। এরপর মোবাইল ফোন, ব্যাগ, নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বাসটি ঘুরিয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় তাকে নামিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় শনিবার রাতে শ্রীপুর থানায় একটি মামলা করেন ওই নারীর স্বামী। পরে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।



আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা