শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীন সাগরে শান্তির আহ্বান জানিয়ে আসিয়ান-৯ শীর্ষ সম্মেলনের সমাপ্তি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীন সাগরে শান্তির আহ্বান জানিয়ে আসিয়ান-৯ শীর্ষ সম্মেলনের সমাপ্তি
৫৮৪ বার পঠিত
রবিবার, ৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীন সাগরে শান্তির আহ্বান জানিয়ে আসিয়ান-৯ শীর্ষ সম্মেলনের সমাপ্তি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ কম্বোডিয়ার নম পেন-এ আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ৫৫তম বৈঠকের (৫৫তম এএমএম) পর এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন।

কম্বোডিয়ার নম পেন-এ আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ৫৫তম বৈঠকের (৫৫তম এএমএম) পর এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন, ৬ আগস্ট ২০২২।

অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর নয় সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার তাদের বার্ষিক সম্মেলনের ইতি টানেন। দক্ষিণ চীন সাগরে শান্তির আহ্বান, মিয়ানমারের সামরিক জান্তার প্রতি সতর্কবার্তা এবং কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অর্থনীতিগুলোকে চাঙ্গা করার পরিকল্পনার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বছরের সম্মেলনের আয়োজক কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী, প্রাক সোখোন, বেশ স্পষ্টভাষায় সপ্তাহব্যাপী এই বৈঠকগুলোর বিষয়ে তার মূল্যায়নে তুলে ধরেন। তিনি আলোচনাগুলোকে দ্বিধাহীন, অকপট, প্রাণবন্ত ও উত্তপ্ত হিসেবে বর্ণনা করেন।

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, “এটি এই অঞ্চল ও বিশ্বের জন্য ব্যাপক অনিশ্চয়তার এক সংকটময় সময়।” একই সাথে তিনি পরিতাপের সুরে বলেন, “এটি সহজ ছিল না … এমনকি সুপারম্যানও মিয়ানমারের সমস্যা সমাধান করতে পারবে না।”

তবে, আসিয়ান সদস্যদেশগুলো তাদের মধ্যকার কিছু কিছু মতপার্থক্য মেটাতে সমর্থ হয়। যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া সহ তাদের আলোচনার বেশিরভাগ সহযোগীদের সমর্থনে, তারা ২৯ পৃষ্ঠার এক প্রজ্ঞাপন প্রকাশ করে। ঐ প্রজ্ঞাপনে বিস্তৃত পরিসরের বিষয়াদি উল্লেখ করা হয় এবং তা মিয়ানমারের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে সতর্কতা জারি করে।

তাতে বলা হয় যে, সহিংসতায় জর্জরিত দেশটির সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এসব ঘটনার মধ্যে রয়েছে, সম্মেলনটি আরম্ভ হওয়ার ঠিক আগে চারজন বিরোধী সক্রিয়কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা এবং পাঁচ দফা শান্তি পরিকল্পনার বিষয়ে অগ্রগতি সাধন করতে মিয়ানমারের সামরিক বাহিনীর অক্ষমতা।

প্রজ্ঞাপনে বলা হয়, “পাঁচ দফা ঐকমত্যটি সময়মত ও পরিপূর্ণভাবে বাস্তবায়নে নেপিডো কর্তৃপক্ষের সীমিত অগ্রগতি এবং অঙ্গীকারের অভাবে আমরা গভীরভাবে আশাহত হয়েছি।” তাতে আরও বলা হয় যে, “পরবর্তী পদক্ষেপগুলো” বিবেচনা করা হচ্ছে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র