শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ছেলের গুলিতে মায়ের মৃত্যু
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ছেলের গুলিতে মায়ের মৃত্যু
৪৯০ বার পঠিত
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছেলের গুলিতে মায়ের মৃত্যু

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের পটিয়ায় ছেলের গুলিতে জেসমিন আকতার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি পটিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা জাপার আহ্বায়ক প্রয়াত শামসুল আলমের স্ত্রী।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে পটিয়া পৌর সদরের ৫ নং ওয়ার্ডের সবজারপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি খুন হন। ঘটনার পরপরই পালিয়ে গেছেন অভিযুক্ত ছেলে মাইনুদ্দিন মাইনু (৩০)।

পুলিশ জানায়, খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ১০টি কার্তুজ ও একটি এয়ারগান জব্দ করে। তবে অভিযুক্ত মাইনুদ্দিন পালিয়ে যায়। তাকে আটকের জন্য অভিযান চলছে।

মায়ের মাথায় গুলি করার পরপরই পালিয়ে গেছেন অভিযুক্ত ছেলে মাইনুদ্দিন মাইনু।
স্থানীয়রা জানায়, বাবা শামসুল আলমের রেখে যাওয়া সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগে মাইনুদ্দিনের। একপর্যায়ে মাকে মাথায় গুলি করে তিনি। পরে প্রতিবেশীরা এসে জেসমিন আকতারকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, নিহত জেসমিন কিছু দিন পর মেয়ের কাছে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। মাইনুদ্দিনের সন্দেহ, সব সম্পত্তি বিক্রি করে মা বিদেশে পাড়ি দিতে চাচ্ছেন। তার বাবা শামসুল আলম ১৯৯০ সালে প্রতিষ্ঠিত পটিয়া পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রশাসক এবং ১৯৯৩ ও ১৯৯৭ পরপর টানা দুইবার চেয়ারম্যান ছিলেন।

জুলাই মাসে শামসুল আলম নগরের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার এক মেয়ে ও দুই ছেলে। অভিযুক্ত মাইনুদ্দিন পটিয়া কিশোর গ্যাংয়ের প্রধান এবং তার নামে কয়েকটি মামলা আছে বলে জানা গেছে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ‘প্রাথমিক ধারণা পারিবারিক কলহের জেরে মাকে গুলি করে হত্যা করে ছেলে মাইনুদ্দিন। খবর পেয়ে তাদের টিম ঘটনাস্থলে গিয়ে ১০টি কার্তুজ ও একটি এয়ারগান জব্দ করে।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প