বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | সাবলিড » রাশিয়ার ১০ সন্তান জন্ম দিলে ‘মায়েদের’ পুরস্কার দেওয়ার ডিক্রি জারি পুতিনের
রাশিয়ার ১০ সন্তান জন্ম দিলে ‘মায়েদের’ পুরস্কার দেওয়ার ডিক্রি জারি পুতিনের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার একটি ডিক্রি জারি করেন। সেই ডিক্রিতে বলা হয়েছে, রাশিয়ার যেসব নারী ১০ বা তার বেশি সন্তান জন্ম দেবেন তাদের ‘মাদার হিরোইন’ পুরস্কারে ভূষিত করা হবে।
রাশিয়ায় জনসংখ্যা বৃদ্ধি করার চেষ্টার অংশ হিসেবে এমন ডিক্রি জারি করেছেন পুতিন।
অবশ্য মাদার হিরোইন পুরস্কারের প্রবর্তক ছিলেন সাবেক রুশ শাসক জোসেফ স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১০ সন্তানের জননীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। ওই সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জনসংখ্যা কমে গিয়েছিল। সেটিই নতুন করে চালু করলেন প্রেসিডেন্ট পুতিন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই পুরস্কারের প্রথাও বিলুপ্ত হয়ে যায়।
পুরস্কার হিসেবে সেসব মায়েদের ১০ লাখ রুবল দেওয়া হবে। ডলারের হিসেবে যা ১৬ হাজার ৫০০ ডলার। তবে এই পুরস্কার পেতে হলে ১০ সন্তানের সবাইকে জীবিত থাকতে হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত রাশিয়ার জনসংখ্যা প্রতি মাসে গড়ে ৮৬ হাজার করে কমে গেছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 