শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনার ঘোষণা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনার ঘোষণা
৫৪১ বার পঠিত
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনার ঘোষণা

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরের কয়েক সপ্তাহের মধ্যে এই ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় জানিয়েছে, প্রথম দফার আলোচনা ‘বসন্তের শুরুতে’ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তাদের আলোচনায় বাণিজ্য সহজীকরণ, ডিজিটাল বাণিজ্য এবং দুর্নীতিবিরোধী মান নিয়ে আলোচনা থাকবে।ন্যান্সি পেলোসির সফরের পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কের উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত জুনে প্রথম ‘যুক্তরাষ্ট্র-তাইওয়ান ইনিশিয়েটিভ অন টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ট্রেড’ শীর্ষক আলোচনার পরিকল্পনা উন্মোচিত হয়। উভয় পক্ষই এখন বলছে তারা ‘আলোচনায় সম্মতির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন’।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের উপপ্রধান সারাহ বিয়ানচি বলেন, ‘আমরা একটি উচ্চাভিলাষী সময়সূচী অনুসরণের পরিকল্পনা করছি… যা ২১ শতকের ন্যায্য, আরও সমৃদ্ধ এবং সহনশীল অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করবে’।২০২০ সালে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল ১০ হাজার ছয়শ’ কোটি ডলার।
আগস্টের শুরুতে ন্যান্সি পেলোসির সফরের পর তাইওয়ান ঘিরে সবচেয়ে বড় সামরিক মহড়া চালায় চীন। এরপরই তাইওয়ানের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরুর ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র।
‘এক চীন নীতি’ স্বীকৃতি দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। তবে এরপরও তাইওয়ানের সঙ্গে ‘জোরালো অনানুষ্ঠানিক’ সম্পর্ক বজায় রাখে। দ্বীপটির কাছে অস্ত্র বিক্রিও করে ওয়াশিংটন।
স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বিবেচনা করে চীন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও অঞ্চলটিকে নিজেদের আওতায় রাখতে চায় চীন।
এদিকে, বৃহস্পতিবার পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক বলেন, বেইজিংয়ের ‘ক্রমবর্ধমান বলপ্রয়োগ… তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি’। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘস্থায়ী নীতির সঙ্গে সঙ্গতি রেখে বেইজিংয়ের চলমান প্রচেষ্টার মুখে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং তাইওয়ানকে সমর্থন করার জন্য আমরা শান্ত, কিন্তু দৃঢ় পদক্ষেপ নিতে থাকবো’।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন