শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২
BBC24 News
বুধবার, ৩১ আগস্ট ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ১০ হাজার ডলারের বেশি থাকলে৩০ সেপ্টেম্বরের মধ্যে বিক্রির নির্দেশ
প্রথম পাতা » অর্থনীতি | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ১০ হাজার ডলারের বেশি থাকলে৩০ সেপ্টেম্বরের মধ্যে বিক্রির নির্দেশ
৬৬১ বার পঠিত
বুধবার, ৩১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ হাজার ডলারের বেশি থাকলে৩০ সেপ্টেম্বরের মধ্যে বিক্রির নির্দেশ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: কোন বাংলাদেশি বিদেশ থেকে ভ্রমণ থেকে ফিরে একজন  ১০ হাজার ডলার পর্যন্ত নিজের কাছে রাখতে পারেন। কারও কাছে এর চেয়ে বেশি ডলার থাকলে তা বেআইনি। এরকম থেকে থাকলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাংক বা মানিচেঞ্জারের কাছে বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেউ বিক্রি না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, খোলাবাজার থেকে ডলার কিনে সঙ্গে রাখা বেআইনি। তবে প্রবাসী বাংলাদেশি দেশে আসার সময় কিংবা বিদেশ ভ্রমণ থেকে ফিরে ডলার রাখার সুযোগ রয়েছে। এখন দেখা গেল কেউ হয়তো সভা, সেমিনার বা অন্য কোনো কারণে বাইরে যাওয়ার সময় ২ হাজার ডলার সঙ্গে নিয়েছিলেন। দেশে আসার সময় হয়তো সঙ্গে করে ১৫ হাজার ডলার নিয়ে এলেন। এক্ষেত্রে ১০ হাজার ডলার তার কাছে দীর্ঘদিন রাখতে পারবেন। এর বেশি অংশ এক মাসের মধ্যে জমা না দিলে সেটা হবে অবৈধ।

কেন্দ্রীয় ব্যাংক আজ (বুধবার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিবাসী বাংলাদেশি ব্যক্তি বিদেশ থেকে সঙ্গে আনা অনধিক ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যমানের বৈদেশিক মুদ্রা নিজের কাছে বা অনুমোদিত ডিলার ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখতে পারেন। পরবর্তী বিদেশ যাওয়ার সময় ওই বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারেন। কেউ দশ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আনলে দেশে আসার এক মাসের মধ্যে ব্যাংক বা মানিচেঞ্জারের কাছে বিক্রি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখা বাধ্যতামূলক।

এতে আরও বলা হয়েছে, উপরোক্ত প্রাধিকার বহির্ভূত বৈদেশিক মুদ্রা ধারণ করা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের আওতায় দণ্ডনীয় অপরাধ। প্রাধিকারভুক্ত নয় এমন বৈদেশিক মুদ্রা নিবাসী বাংলাদেশির কাছে থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক বা লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি করার অনুরোধ করা যাচ্ছে। নির্দিষ্ট সময়ের পর অননুমোদিত বৈদেশিক মুদ্রা নিবাসী ব্যক্তির নিকট পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



এ পাতার আরও খবর

জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ
ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি

আর্কাইভ

‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত