শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রের শত্রু : ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রের শত্রু : ট্রাম্প
২১৩৯ বার পঠিত
রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রের শত্রু : ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দেখা দিয়েছে কথার উত্তাপে উত্তেজনা। দিন দু’য়েক আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ‘চরমপন্থি’ সমর্থকদের তীব্র সমালোচনা করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি তাদেরকে আমেরিকার ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে আখ্যায়িত করেছিলেন তিনি।
আর এবার সেই কথার জবাবে জো বাইডেনকে পাল্টা আঘাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে তিনি দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। স্থানীয় সময় ৩ সেপ্টেম্বর (শনিবার) পেনসিলভানিয়ায় এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। আজ ৪ সেপ্টেম্বর (রবিবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে নিজের উত্তরসূরি জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসাবে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গত মাসে তার ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের অভিযানের নিন্দাও জানান তিনি।
ফ্লোরিডায় নিজের বাড়িতে এফবিআইয়ের অভিযানের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আমেরিকান স্বাধীনতার বিরুদ্ধে বাস্তব হুমকির প্রাণবন্ত উদাহরণ হচ্ছে কয়েক সপ্তাহ আগের এই ঘটনাটি। এসময় আমরা আমেরিকার ইতিহাসে যেকোনো প্রশাসনের অধীনে ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহারের সাক্ষী হয়েছি, এটি আপনারাও দেখেছেন।’
তার দাবি, বাইডেন প্রশাসন ওই অভিযানটি তত্ত্বাবধান করেছে এবং মার্কিন বিচার বিভাগ ও এফবিআই হোয়াইট হাউস থেকে স্বাধীনভাবে কাজ করার যে দীর্ঘস্থায়ী প্রোটোকল রয়েছে এটি তার বিরোধী।
উইল্কস-বারে শহরের সমাবেশে উল্লাসরত সমর্থকদের ট্রাম্প বলেন, ‘আইনের মারাত্মক এই অপব্যবহার ‘ ‘এমন প্রতিক্রিয়া তৈরি করতে চলেছে যা কেউ কখনও দেখেনি।’
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় এক ভাষণে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ মতাদর্শকে লালন করা রিপাবলিকানদের ব্যাপক সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। এই ধরনের মতাদর্শের বিরুদ্ধে সমর্থকদের লড়াই করার আহ্বানও জানান তিনি।
এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ‘চরমপন্থি’ সমর্থকদের তীব্র সমালোচনা করে তাদেরকে আমেরিকার ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে আখ্যায়িত করেন জো বাইডেন। তার ভাষায়, ‘ডোনাল্ড ট্রাম্প এবং এমএজিএ (মেক আমেরিকা গ্রেট এগেইন) রিপাবলিকানরা এমন একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে যা আমাদের রাষ্ট্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলে দিয়েছে।’
পরে শনিবারের সমাবেশে বাইডেনের এই বক্তব্যের পাল্টা জবাব দেন ট্রাম্প। সমর্থকদের তিনি বলেন, ‘আমেরিকান প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে জঘন্য, ঘৃণ্য এবং বিভেদমূলক বক্তৃতা দিয়েছেন জো বাইডেন। তিনি রাষ্ট্রের শত্রু। এটা আপনাদের জানা দরকার।’
নিজের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের দিকে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ‘এমএজিএ আন্দোলনের মাধ্যমে রিপাবলিকানরা আমাদের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছেন না।’
ট্রাম্পের ভাষায়, ‘আমরা আমাদের গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছি, খুব সহজ। গণতন্ত্রের জন্য বিপদ আসে উগ্র বাম থেকে, ডান থেকে নয়।’



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না