শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিটেনের মৃত্যুতে বাকিংহাম প্যালেসের বাইরে শোকার্তদের উপচেপড়া ভিড়
ব্রিটেনের মৃত্যুতে বাকিংহাম প্যালেসের বাইরে শোকার্তদের উপচেপড়া ভিড়
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকেঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাকিংহাম প্যালেসের পতাকা অর্ধনমিত করা হয়। এরপর প্যালেসের বাইরে থাকা সবাই শোকে স্তব্ধ হয়ে পড়েন। ক্রমেই বাড়তে থাকে ভিড়। কারণ মৃত্যুর খবরটি বিভিন্ন মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। মূলত রানির গুরুতর অসুস্থতার খবর পাওয়ার পরই সেখানে সব শ্রেণি-পেশার নাগরিকদের ভিড় বাড়তে থাকে।
৭৭ বছর বয়সী শিলা ডি বেলাইগে কান্নাজড়িত কণ্ঠে বলেন, পতাকা অর্ধনমিত করার আগপর্যন্ত আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার মতো এখানের সবাই শোকার্ত।
প্যালেসের পতাকা অর্ধনমিত করতে দেখেছেন সাউদাম্পটনের ২৩ বছর বয়সী মাইকেল হ্যামন্ড। তিনি বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ চেতনার প্রতিরূপ ছিলেন। তিনি তার জীবনের অধিকাংশ সময় ব্রিটিশদের জন্য উৎসর্গ করার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হন।
ওলভারহ্যাম্পটনের হেইলি জার্ভিস ইউস্টন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সবার সঙ্গে শোক জানাতে তিনি সরাসরি প্যালেসের সামনে চলে আসেন।হেইলি জার্ভিস বলেন, রানিকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এখানে আসতে চেয়েছি। সম্প্রতি আমি আমার বাবাকে হারিয়েছি। তাই আমি পরিবারের মানুষ হারানোর বেদনা বুঝতে পারছি।
প্যালেসের দরজার বাইরে ফুটপাথ যুবক-বৃদ্ধে ভরে গেছে। এর মধ্যে যেমন ব্রিটিশরা রয়েছে তেমনি আছে অনেক দেশের পর্যটক। বৃষ্টির মধ্যেও অনেককে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার অনেককে বন্ধুদের সঙ্গে ছাতার মধ্যে কথা বলে দেখা গেছে।
যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 