বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনা মহামারির বিদায়-বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনা মহামারির বিদায়-বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন করে পাওয়া প্রতিবেদনে কোভিড-১৯ এ আক্রান্তের হার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। বিশ্বকে এই মহামারি শেষ করার সুযোগটি কাজে লাগাতে বুধবার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেবরিয়াসাস আধানম জানিয়েছেন, ২০১৯ সালের শেষের দিকে শনাক্ত হওয়ার পর থেকে সারাবিশ্বে লক্ষাধিক মানুষ করোনায় মারা গেছে। ২০২০ সালের পর গত মার্চ থেকে এর সংক্রমণ সর্বনিম্ন স্তরে নেমে গেছে।
তিনি সাংবাদিকদের বলেছেন, ‘মহামারি শেষ করার জন্য আমরা কখনই ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনও সেখানে নেই, কিন্তু শেষ দেখা যাচ্ছে।’ তবে বিশ্বকে সেই সুযোগটি কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন তিনি।
আধানম বলেছেন, ‘যদি আমরা এখন এই সুযোগটি গ্রহণ না করি, তাহলে আমরা আরও ভ্যারিয়েন্ট, আরও মৃত্যু, আরও ব্যাঘাত এবং আরও অনিশ্চয়তার ঝুঁকি গ্রহণ করব।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯-এর সর্বশেষ মহামারি প্রতিবেদন অনুযায়ী, ১১ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে সংক্রমণের হার ২৮ শতাংশ কমে ৩১ লাখে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে সংক্রমণের হার ১২ শতাংশ কমেছিল।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 