শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ৩০
কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ৩০
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।
দেশ দুটির মধ্যে এক হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি বিতর্কিত। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটি এ নিয়ে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গত সপ্তাহে নতুন করে সংঘর্ষ শুরু হয়। শুক্রবারও এই সংঘর্ষ চলে। সহিংসতা শুরু ও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে তারা একে অপরকে দোষারোপ করছে। কিরগিজ সীমান্তরক্ষীদের অভিযোগ, সীমানা নির্ধারণ করা হয়নি সীমান্তের এমন অংশে অবস্থান নিয়েছিল তাজিকিস্তানের সেনারা। আর তাজিকিস্তানের দাবি, কিরগিজ সীমান্তরক্ষীরা উস্কানি ছাড়াই গুলিবর্ষণ করেছে।
এই সংঘর্ষের ফলে নতুন করে দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে গত বছর যুদ্ধে অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছিল।
গতকাল শুক্রবার কিরগিজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিরগিজস্তানে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আর তাজিকিস্তান জানিয়েছে, তাদের অন্তত তিন জন নিহত হয়েছেন।
ফলো করুন-
সংঘর্ষ থেকে রক্ষা পেতে সীমান্ত এলাকার অন্তত ২০ হাজার মানুষ তাদের বাড়ি ছেড়ে চলে গেছে বলে রেড ক্রসের একটি আঞ্চলিক শাখার প্রতিবেদনে জানা গেছে।
দেশ দুটির সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শুক্রবার সহিংসতা বন্ধ করার জন্য ‘জরুরি’ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মস্কো। এ ছাড়া মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা বলছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটা থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু কিরগিজস্তান বলেছে, তার দুটি গ্রামে গোলাবর্ষণ করা হয়েছে। এমনকি হামলায় ট্যাংক এবং সাঁজোয়া যান ব্যবহার করার অভিযোগও এনেছে দেশটি। অন্যদিকে, কিরগিজ বাহিনী ‘ভারী অস্ত্রসহ’ একটি ফাঁড়ি এবং সাতটি গ্রামে গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে তাজিকিস্তান।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 