শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মিয়ানমার ইস্যুতে যুদ্ধ চাই না, প্রয়োজনে জাতিসংঘে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
মিয়ানমার ইস্যুতে যুদ্ধ চাই না, প্রয়োজনে জাতিসংঘে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়। তবে, কাজ না হলে জাতিসংঘের কাছে জানানো হবে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি ঢাকা আহছানিয়া মিশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বার বার সতর্ক করা হলেও তারা (মিয়ানমার) কথা দিয়ে কথা রাখেনি।
বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, তাদের দেশের কনফ্লিক্ট (সংঘাত), গুলি তাদের সীমানায় থাকা উচিত। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে।
মিয়ানমার ভবিষ্যতে সংযত থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধে জড়াবে না। এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ।
রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর রয়েছে বলেও জানান মন্ত্রী।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 