সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীনে কোয়ারেন্টিন বাস দুর্ঘটনা নিহত ২৭
চীনে কোয়ারেন্টিন বাস দুর্ঘটনা নিহত ২৭
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ চীনের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাসা থেকে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়ার জন্য বিশেষ গাড়ি উল্টে ২৭ করোনা রোগী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝুতে রোববার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
অথচ করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত গত তিন বছরে প্রদেশটিতে মারা গেছেন মাত্র দুজন।
এ দুর্ঘটনার পর অনলাইনে ক্ষোভ দেখায় চীনের নাগরিকরা। অনেকেই বেইজিংয়ের ‘জিরো-কোভিড’ পলিসির কড়া সমালোচনা করেন।
এই পলিসির আওতায় গণপরীক্ষা ও ট্র্যাকিং নিশ্চিত করেছেন চীনা কর্মকর্তারা। যারা করোনা পজিটিভ এবং তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়িতে বা কোয়ারেন্টিন সেন্টারে আলাদা রাখা হয়।
হাতেগোনা কয়েকজন মানুষ আক্রান্ত হলেই পুরো একটি শহর লকডাউন করে দেয় চীনা কর্তৃপক্ষ। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 