মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাপানি কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
জাপানি কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি ভ্লাডিভস্টক শহর থেকে গতকাল (সোমবার) একজন জাপানি কূটনীতিককে আটক করেছে। জাপানের এ কূটনীতিক রাশিয়ায় কনসাল হিসেবে কাজ করছিলেন।
রাশিয়া থেকে নিষিদ্ধ তথ্য-উপাত্ত সংগ্রহের সময় রাশিয়ার গুপ্তচর-বিরোধী সংস্থা তাকে আটক করে। মোতোকি তাতসুনোরি নামের এ কূটনীতিক সংরক্ষিত তথ্য কেনার প্রচেষ্টার কথা স্বীকার করেছেন। তাকে রাশিয়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এফএসবি এক বিবৃতিতে বলেছে, জাপানের এ কূটনৈতিক সন্দেহজনক সংরক্ষিত তথ্য অর্থের বিনিময়ে কেনার প্রচেষ্টা চালানোর সময় ধরা পড়েন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দেশকে রাশিয়া কিভাবে সহযোগিতা করছে এবং প্রিমোরি এলাকার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কিত তথ্য-উপাত্ত কেনার চেষ্টা করেন ওই জাপানি কূটনীতিক।
এফএসবি জানিয়েছে, জাপানের এ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এফএসবি’র এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি এমনসব তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন যা তার কূটনৈতিক পরিচয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। পাশাপাশি যে সমস্ত তথ্য নেয়ার চেষ্টা করেছেন তাতে রাশিয়ার নিরাপত্তা স্বার্থ জড়িত।
জাপানি কূটনীতিক স্বীকার করেছেন যে, তার তৎপরতা রাশিয়ার আইনকে লন্ডন করেছে। এই ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানের মিনিস্টার-কাউন্সিলরকে তলব করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, আটক তাতসুনোরিকে রাশিয়া থেকে ৪৮ ঘন্টা মধ্যে চলে যেতে হবে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 