মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন ইয়ান
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন ইয়ান
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন ইয়ান। হারিকেনটি বুধবার (২৮ সেপ্টেম্বর) আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার। সিএনএন জানায়, ইয়ান বর্তমানে ক্যাটাগরি ২ হারিকেনে রূপ নিয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে ফ্লোরিডায় এর প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হতে পারে। বুধবার রাজ্যে আঘাত হানতে
পারে হারিকেনটি। ইয়ানের জেরে ভারী বৃষ্টিপাতে ফ্লোরিডার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা। সরিয়ে নিতে হতে পারে কয়েক লাখ বাসিন্দাকে। এরই মধ্যে হারিকেনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিস।
এদিকে হারিকেন ইয়ান বর্তমানে কিউবার পশ্চিম উপকূলে অবস্থান করছে। ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝোড়ো হাওয়ার কারণে লাখো মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এটি উপকূলে আছড়ে পড়তে পারে। হারিকেনের প্রভাবে অতি ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ৯ থেকে ১৪ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে হারিকেন সেন্টার




আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ 