বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকা হারিকেনের প্রভাবে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল
আমেরিকা হারিকেনের প্রভাবে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ হারিকেন ইয়ানের প্রভাবে চার দিনে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইনসগুলো। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ফ্লাইটগুলো বাতিল করা হয়। শুধু বুধবার ও বৃহস্পতিবারই বাতিল করা হয় তিন হাজার ৮০০ ফ্লাইট। এর মধ্যে ফ্লোরিডা এয়ারপোর্টের ছিল তিন হাজার ২০০ ফ্লাইট।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ‘ফ্লাইটঅ্যাওয়্যার’ এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, এরই মধ্যে হারিকেন ইয়ানের প্রভাবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের কয়েকটি বিমানবন্দর কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাস প্রদানকারী এরিক ব্লেক বলেন, বুধবার হারিকেন ইয়ান যুক্তরাষ্ট্রের মেক্সিকো ফ্লোরিডা উপকূলে আঘাত হেনে। এসময় হারিকেন বিপজ্জনক ক্যাটাগরি ৪ ধারণ করে।
হারিকেনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 