সোমবার, ৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য » মিয়ানমারে যাত্রীবাহী বিমানে বিদ্রোহীদের হামলা
মিয়ানমারে যাত্রীবাহী বিমানে বিদ্রোহীদের হামলা
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্ক: মিয়ানমারের একটি যাত্রীবাহী বিমানে বন্দুক হামলা চালিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে দেশটির সামরিক সরকার। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
মিয়ানমারের সামরিক সরকারের বরাত আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, এই হামলায় একজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিমানের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মায়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটটি শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে পূর্ব কায়াহ রাজ্যের রাজধানী লোইকাউতে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বিদ্রোহী বাহিনী বিমানটি লক্ষ্য করে গুলি চালায়। বিমানের কেবিনের মধ্য দিয়ে বুলেট চলে যাওয়ায় এক যাত্রী আহত হয়। বিমানটিতে ৬৩ জন যাত্রী ছিলেন।
মিয়ানমার সরকারের মুখপাত্র মেজর-জেনারেল জাও মিন তুনের বরাত দিয়ে শনিবার (১ অক্টোবর) রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার নিউজ জানায়, ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ক্রুদের প্রচেষ্টায় বিমানটি লোইকাও বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। আহত যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জাও মিন তুন বেসামরিক বিমান এবং যাত্রীদের উপর হামলাকে একটি সামরিক অপরাধ বলে অভিযোগ করেছেন। নিরাপত্তা বাহিনী এই ধরনের নৃশংস হামলাকারী অপরাধীদের বা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 