শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভবিষ্যতে বৈশ্বিক খাদ্য সংকট নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা নেই : পররাষ্ট্রমন্ত্রী
ভবিষ্যতে বৈশ্বিক খাদ্য সংকট নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা নেই : পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ভবিষ্যতে বৈশ্বিক খাদ্যসংকটের আশঙ্কা থাকলেও বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না। বাংলাদেশ সব সময় বাস্তবতার নিরিখে কাজ করে। তাই এ ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণ নেই।আজ শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের আম্বরখানা-টুকেরবাজার অংশ চারলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বব্যাংকও বলেছে আমাদের জিডিপি খুব ভালো। অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ শতাংশের মতো, সেখানে আমাদের জিডিপি ৬ এর ওপরে। বাংলাদেশ সর্বদা বাস্তবতার নিরিখে কাজ করে। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।
তিনি বলেন, সরকার খাদ্য নিশ্চিতের চেষ্টা করছে। বাংলাদেশের এক ইঞ্চি জমিও অনাবাদি কিংবা খালি থাকবে না। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্যকিছুও ম্যানেজ করা সম্ভব।
এদিন প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে সিলেটের আম্বরখানা-টুকেরবাজার সড়কের সংস্কার ও চার লেন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। সড়কটির ৬ কিলোমিটার অংশ সংস্কার ও পুনঃনির্মাণের এই প্রকল্প নেওয়া হয়েছে।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 