সোমবার, ১০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » জার্মান দূতাবাসে রাশিয়ার মিসাইল হামলা
জার্মান দূতাবাসে রাশিয়ার মিসাইল হামলা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনারা যেসব মিসাইল ছুড়েছে তার মধ্যে একটি গিয়ে পড়েছে জার্মান দূতাবাসেও।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দূতাবাসে মিসাইল পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে টারাস নামে একজন ব্যাক্তি জানিয়েছেন, হামলার সময় দূতাবাস খালি ছিল।
এ ব্যাপারে টুইটে টারাস নামে ওই ব্যাক্তি প্রথমে জানান, রাশিয়ার মিসাইল আঘাত করেছে দুটি জাদুঘরে, একটি পথচারী ব্রিজে এবং একটি অফিসে।
তার সেই টুইটের জবাবে ইন্টেলসিৎজো নামে একজন লিখেন, ওই অফিসে জার্মান দূতাবাস ছিল। এসব হামলা দূতাবাসের কর্মকর্তাদের জীবনকে হুমকিতে ফেলেছিল। হয়তবা কেউ আহত বা নিহত হয়েছে।
তার জবাবে টারাস বলেন, রাশিয়ার মিসাইল যে অফিসে আঘাত হেনেছে সেখানে জার্মান দূতাবাসও ছিল। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে এটির কার্যক্রম চলছে না, তাছাড়া পথচারী সেতুর কাছে ইউরোপীয় ইউনিয়নের কোনো কার্যক্রম চলছে না। এখানে কোনো কর্মকর্তা নেই।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 