বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » নাইজেরিয়ায় বন্যায় অন্তত ৫০০ জনের মৃত্যু
নাইজেরিয়ায় বন্যায় অন্তত ৫০০ জনের মৃত্যু
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।নাইজেরিয়ার মানবিকবিষয়ক মন্ত্রণালয় জানায়, বন্যায় এখন পর্যন্ত ৫০০ জন মারা গেছেন। ১৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ৪৫ হাজার ২৪৯টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নষ্ট হয়েছে ৭০ হাজার ৫৬৬ হেক্টর জমির ফসল। আনামব্রা রাজ্যে গত শুক্রবার এক নৌকাডুবির ঘটনায় ৭৬ জন প্রাণ হারান। বন্যার কারণে দেশটিতে খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
বিভিন্ন রাজ্যে ট্যাঙ্কারগুলো আটকে পড়ায় রাজধানীতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এতে পেট্রোল স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।
নাইজেরিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, দেশের ১২টি রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের চার রাজ্য কোগি, নাইজার, আনাম্ব্রা ও ডেল্টা। ওই রাজ্যেগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়।এর আগে ২০১২ সালে বন্যায় দেশটিতে ৩৬৩ জন মারা যান। বাস্তুচ্যুত হন অনেকে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 