শিরোনাম:
●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » সিসিটিভি দেখে নির্বাচন বন্ধ করা কতটা যৌক্তিক- কাদের
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » সিসিটিভি দেখে নির্বাচন বন্ধ করা কতটা যৌক্তিক- কাদের
৬৭২ বার পঠিত
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিসিটিভি দেখে নির্বাচন বন্ধ করা কতটা যৌক্তিক- কাদের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজধানীতে বসে সিসিটিভি দেখে নির্বাচন বন্ধ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর বসিলায় দুটি রুটে নগর পরিবহন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকায় বসে সিসিটিভি দেখে নির্বাচন বন্ধ করা কতোটা যৌক্তিক ও আইনসঙ্গত- বিষয়টি ভেবে দেখতে নির্বাচন কমিশনকে অনুরোধ করব।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অতীতে এরকম নজিরবিহীন কিছু ঘটেছে বলে আমার কাছে মনে হয়নি। কী কারণে কমিশন নির্বাচন বন্ধ করেছে তা বোধগম্য নয়।’

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ইসি যথাযথ পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ব্যাপক অনিয়ম আর জালিয়াতিসহ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার দুপুরের আগেই গোপন কক্ষে ‘ডাকাত’ রুখতে না পেরে প্রথমে ৫১ কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছিল। দুপুরের পর ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে গ্রহণ করা উপনির্বাচনের পুরো ভোটই বন্ধের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ১৪৫টি কেন্দ্রে স্থাপন করা এক হাজারেরও বেশি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজ ঢাকায় বসেই পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন।



আর্কাইভ

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা