শিরোনাম:
●   মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত ●   স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান ●   যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ ●   ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড ●   টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? ●   হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান ●   আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প ●   ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ●   রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
BBC24 News
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে উত্তরে ঘন কুয়াশা, শীতের বার্তা দিচ্ছে
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে উত্তরে ঘন কুয়াশা, শীতের বার্তা দিচ্ছে
৪৮৫ বার পঠিত
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে উত্তরে ঘন কুয়াশা, শীতের বার্তা দিচ্ছে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ বাংলা পঞ্জিকা অনুযায়ী এখন শরৎকাল। দুই দিন পরই হেমন্ত শুরু। এরই মধ্যে পঞ্চগড়ে শীতের আবহ শুরু হয়ে গেছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় হেমন্তের আগেই ঘন কুয়াশার দেখা মিলছে সর্ব উত্তরের এই জেলায়। আজ ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। শহরের তুলনায় গ্রামাঞ্চলে কুয়াশা বেশি পড়ছে। প্রায় এক সপ্তাহ ধরে উত্তরের জেলা পঞ্চগড়ে দিনে গরম ও রাতে হালকা ঠান্ডা আবহাওয়া বিরাজ করছিল। কিন্তু আজ সকালে দেখা গেছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। আলো জ্বেলে চলছে যানবাহন। ঘাসের ডগা ও ধানের পাতায় জমে আছে শিশির, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে দিনে বেশ গরম আবহাওয়া বিরাজ করছে। কিন্তু শেষ রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। কেউ কেউ রাতে কাঁথা-কম্বল জড়িয়ে নিচ্ছেন। মধ্যরাতের পর থেকে হালকা কুয়াশা পড়ছে। সকাল ৮টা পর্যন্ত মাঠ-ঘাট, ঘাসের ডগা, গাছপালা, ধানের পাতায় শিশির জমে থাকছে।

শহরের চৌরঙ্গী মোড়ে কথা হয় মোবারক হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘শীতকাল না আসলেও শরতেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। এবার একটু আগেই শীতের আগমন ঘটেছে।’

পথচারী ফারজানা আক্তার বলেন, ‘কুয়াশা ভেজা ঘাসের ওপর খালি পায়ে হাঁটতে ভালোই লাগে। ভোরের মিষ্টি হাওয়ায় অন্যরকম ভালো লাগার সৃষ্টি হয়।’

বোদা উপজেলা সদরের বাসিন্দা মো. আব্দুল্লাহ বলেন, ‘ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত পঞ্চগড়ে যে আবহাওয়া দেখলাম, সেটি খুবই রোমাঞ্চকর। শীতের যে আমেজটা পাচ্ছি তা অন্য জেলায় এখনও শুরু হয়নি। সকালের যে আবহাওয়া তা উপভোগ্য এবং এক কথায় অসাধারণ।’

---শীতের আমেজ উপভোগ করতে ভোরে বাসা থেকে বের হওয়া সাজ্জাদার রহমান জুয়েল বলেন, ‘আমরা এতদিন তীব্র গরমে একটা বৈরী আবহাওয়ার মধ্যে ছিলাম। এখন শীতের আগমনের প্রাক্কালে পঞ্চগড়ে যে আবহাওয়া বিরাজ করছে তা উপভোগ্য। এটা আরামপ্রিয় আবহাওয়া। তবে এখন আরামপ্রিয় আবহাওয়া বিরাজ করলেও কিছুদিন পর তীব্র শীত নামবে, তখন আবার আমরা এই শীত সহ্য করতে পারি না।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ তেঁতুলিয়ায় এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃষ্টি হওয়ার পর কুয়াশার দেখা মিলেছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণেও আগাম কুয়াশা হতে পারে। তবে ধীরে ধীরে কুয়াশা ও শীতের পরিমাণ বাড়বে।



এ পাতার আরও খবর

ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান  : তেহরানের নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

আর্কাইভ

ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার