শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা ●   শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

BBC24 News
শনিবার, ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জাতীয় গ্রিডে বিপর্যয়ে জড়িতদের চাকরিচ্যুত করা হবে: প্রতিমন্ত্রী
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জাতীয় গ্রিডে বিপর্যয়ে জড়িতদের চাকরিচ্যুত করা হবে: প্রতিমন্ত্রী
৫৯৭ বার পঠিত
শনিবার, ১৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় গ্রিডে বিপর্যয়ে জড়িতদের চাকরিচ্যুত করা হবে: প্রতিমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের কারণ ম্যানেজমেন্টের ব্যর্থতা। যেসব কর্মকর্তা-কর্মচারী বিদ্যুৎ বিপর্যয়ের জন্য দায়ী, ইতোমধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই তাদের চাকরিচ্যুত করা হবে।

শনিবার কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাধন সোসাইটি’ আয়োজিত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও আশপাশের বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে। গ্রিড বিপর্যয়ের পর পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ পূর্বাঞ্চলে আসছে না। তাই লোডশেডিং বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। আমরা আশা করেছিলাম, হয়ত এ মাসে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু গ্রিড বিপর্যয়ের পর তা এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘দ্রুত ঢাকা ও পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি। আমরা আশাবাদী, এক-দুই সপ্তাহের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকাগুলোকে লোডশেডিং মুক্ত করতে পারব।’

তেলের দাম কমবে কি না- এ প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে জ্বালানি তেল পাওয়া যায় কি না- সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে যেখান থেকে তেল সংগ্রহ করা হয় তাদের ওপর নির্ভর করছে তেলের দাম কমবে কি না।’

এ সময় নসরুল হামিদ জানান, ‘শীঘ্রই কেরানীগঞ্জে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালু করবে সরকার। ’

অনুষ্ঠানে কেরানীগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠের চারপাশে বৃক্ষরোপণ করতে বাধন সোসাইটির প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সহধর্মিণী ও বাধন সোসাইটির চেয়ারম্যান সীমা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলে- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, বাধন সোসাইটির মহাসচিব রাজা মারুফ নেওয়াজ, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আসলাম প্রমুখ।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া