রবিবার, ১৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, নিহত ১১
রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, নিহত ১১
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরদ অঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘সন্ত্রাসী’ হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার (১৫ অক্টোবর) এ সব তথ্য জানানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের দুজন নাগরিক প্রশিক্ষণের সময় গুলি চালায়।
ওই দুই হামলাকারীরাও নিহত হয়েছেন।
রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের জন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের সময় এই হামলার ঘটনা ঘটে।
রুশ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, হামলায় ১১ জন নিহত হয়েছেন। আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এরইমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আগামী ২ সপ্তাহের মধ্যে ইউক্রেনে সেনা বাড়ানো হবে। গত ২১ সেপ্টেম্বর রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে প্রায় ২ লাখ সেনা বাড়ানোর ঘোষণা দেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 