রবিবার, ১৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ব্রুনাইয়ের সঙ্গে এক চুক্তি ও ৩ সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ
ব্রুনাইয়ের সঙ্গে এক চুক্তি ও ৩ সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ ব্রুনাইয়ের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রফতানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
এর আগে বিকাল পৌনে ৪টার দিকে ঢাকায় সফররত ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে সরকারপ্রধান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পরপরই দুই নেতার মধ্যে একান্ত বৈঠক শুরু হয়।
ব্রুনাইয়ের সুলতান তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান।রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুল দিয়ে বাংলাদেশে স্বাগত জানান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ গিয়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ব্রুনাইয়ের সুলতান। পরে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। রাতে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেওয়া নৈশভোজে অংশ নেন।সফর শেষে সোমবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার 