শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আমেরিকা: রাশিয়া
বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আমেরিকা: রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা রাশিয়ার খাদ্যশস্য ও সার রপ্তানি করতে বাধা দিয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। মস্কো গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার ওপর আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এ যাবতকালের মধ্যে একক কোনো দেশের ওপর আরোপিত সর্বোচ্চ নিষেধাজ্ঞা। আমেরিকা রাশিয়ার খাদ্যশস্য ও সার রপ্তানি করতে বাধা দিয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। মস্কো গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভ
পশ্চিমা দেশগুলো বিদেশের সঙ্গে রাশিয়ার কোম্পানিগুলোর সব ধরনের ব্যবসা নিষিদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে অনেকগুলো রুশ ব্যাংককে বের করে দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটি বৈশ্বিক খাদ্য সংকট এড়াতে আগের চেয়ে বেশি খাদ্যশস্য রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, বিশ্বের কৃষিজাত পণ্যের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ রাশিয়া যাতে তার খাদ্যশস্য রপ্তানি করতে না পারে সেজন্য ওয়াশিংটন তার শেষ প্রচেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে।
জাখারোভা বলেন, বিশ্বের খাদ্য নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য খাদ্য ও সারসহ অন্যান্য প্রয়োজনীয় সব সামগ্রী রপ্তানি করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। কিন্তু এই মুহূর্তে আমাদেরকে তা করতে দেয়া হচ্ছে না।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 